নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ দেশে মোদী শাসনে অনগ্রসর অংশের মানুষের অধিকার হরনের ষড়যন্ত্র চলছে৷ ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের সরকারী চাকরীর দরজা খোলা রাখতে চাইলেও কেন্দ্র বন্ধ করে দিচ্ছে৷ রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির চতুদর্শতম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে এমনভাবেই সাড়াঁশি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উমাকান্ত একাডেমী স্কুলের বিবেকানন্দ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করে ভাষণের শুরু থেকেই কেন্দ্রর বিরুদ্ধে বার্তা দিয়ে বামপন্থী আন্দোলন জোরদার করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ তিনি শিক্ষক নিয়োগে টেট চালু নিয়েও প্রকারন্তরে কেন্দ্রকে ঠুকলেন৷ অভিযোগ, কেন্দ্র চাকরীর ক্ষেত্রে আইন জটিল করছেন৷ প্রবেশিকা পরীক্ষায় নিয়োগ করলে নম্বর এবং যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হতে প্রতিবন্ধীরা সুযোগ পাচ্ছে না৷ দৃষ্টিহীনদের জীবনমান উন্নয়ন, রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের কথা তোলে ধরেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ দৃষ্টিহীনদের সম্মেলনে নতুন কোন ঘোষণা না থাকলেও সীমিত ক্ষমতায় সরকারী সাহার্য পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা, এ টি বি সি’র সভাপতি ব্রজহরি দেবনাথ প্রমুখ৷

প্রতিবন্ধী উন্নয়নে কেন্দ্রের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















