News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী উন্নয়নে কেন্দ্রের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী
Image

প্রতিবন্ধী উন্নয়নে কেন্দ্রের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ দেশে মোদী শাসনে অনগ্রসর অংশের মানুষের অধিকার হরনের ষড়যন্ত্র চলছে৷ ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের সরকারী চাকরীর দরজা খোলা রাখতে চাইলেও কেন্দ্র বন্ধ করে দিচ্ছে৷ রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির চতুদর্শতম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার ভাষণে কেন্দ্রের বিরুদ্ধে এমনভাবেই সাড়াঁশি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উমাকান্ত একাডেমী স্কুলের বিবেকানন্দ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করে ভাষণের শুরু থেকেই কেন্দ্রর বিরুদ্ধে বার্তা দিয়ে বামপন্থী আন্দোলন জোরদার করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷ তিনি  শিক্ষক নিয়োগে টেট চালু নিয়েও প্রকারন্তরে কেন্দ্রকে ঠুকলেন৷ অভিযোগ, কেন্দ্র চাকরীর ক্ষেত্রে আইন জটিল করছেন৷ প্রবেশিকা পরীক্ষায় নিয়োগ করলে নম্বর এবং যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ হতে প্রতিবন্ধীরা সুযোগ পাচ্ছে না৷ দৃষ্টিহীনদের জীবনমান উন্নয়ন, রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের কথা তোলে ধরেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ দৃষ্টিহীনদের সম্মেলনে নতুন কোন ঘোষণা না থাকলেও সীমিত ক্ষমতায় সরকারী সাহার্য পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা, এ টি বি সি’র সভাপতি ব্রজহরি দেবনাথ প্রমুখ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top