News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৪
Image

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে শক্তিশালী ভূকম্পন, কম্পাঙ্ক ৬.৪

জাকার্তা, ১৩ আগস্ট (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪| জোরালো ভূকম্পনের টের পাওয়া গিয়েছে পাদাঙ এবং পশ্চিম সুমাত্রার বিস্তীর্ণ অঞ্চলে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তাছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকাল ১০.০৮ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে| ভূকম্পনের টের পাওয়া গিয়েছে পাদাঙ এবং পশ্চিম সুমাত্রার বিস্তীর্ণ অঞ্চলে|

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল বেঙকুলু থেকে ৭৩ কিলোমিটার পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে| ইন্দোনেশিয়ার আবহাওয়া বিজ্ঞানী এবং ভূতত্ত্ব সংস্থার আধিকারিক এম রিয়াদি জানিয়েছেন, জোরালো ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তাছাড়া জারি করা হয়নি সুনামি সতর্কতা| তবে ভূকম্পন টের পাওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top