মুম্বই, ১১ অগাষ্ট (হি.স.) : শ্রীসন্থকে ক্রিকেটের মূল স্রোতে ফেরানোর অাদালতের রায়ের বিরোধিতা করে কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে
আবেদেন জানাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। স্পষ্ট ফিক্সিং কান্ডে আদালত তাঁকে মুক্তি দিয়েছে। কিন্তু বিসিসিআই নিজের জায়গায় অনড়। কিছুতেই শ্রীসন্থকে ক্রিকেটের মূল স্রোতে ফিরতে দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। শুক্রবার এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন এস শ্রীসন্থ। কিন্তু কেরল হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবাদেন জানাতে চলেছে বিসিসিআই।
‘ভারতের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলাই আমার মূল লক্ষ্য’
কিছুদিন আগেই আদালতের তরফে বিসিসিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল, যত দ্রুত সম্ভব শ্রীসন্থের উপর থেকে আজীবন নির্বাচন তুলে নেওয়া হোক। আইপিএল-র ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন এই বোলার। এদিন সোশ্যাল মিডিয়ায় শ্রীসন্থ লেখেন, ‘‘বিসিসিআই আমি ভিক্ষা চাইছি না, আমার বেঁচে থাকা ফিরিয়ে দেওয়া হোক। এটা আমার অধিকার। তোমরা ভগবানের ওপরে নও।’’
দুটো টুইটে শ্রীসন্থ তাঁর বক্তব্য জানিয়েছেন। ২০১৩ থেকে নির্বাসিত ছিলেন তিনি। গত সোমবারই অাদালত তাঁকে মুক্তি দিয়েছে। শ্রীসন্থ দেশের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ান ডে ও ১০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
শ্রীসন্থকে ফেরাতে অাপত্তি বিসিসিআইয়ের, ইঙ্গিত ডিভিশন বেঞ্চে যাওয়ার
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















