পাশকুড়া , ১১ আগস্ট (হি.স) : পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০ । ডেঙ্গুতে
আক্রান্ত রোগীদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্খাজনক। তাদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে বর্ষায় বন্যার জল না সরার কারণে, ওই অঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ডেঙ্গু । কারণ জমে থাকা জলেই ডেঙ্গুর মশা জন্মায় । এই অঞ্চলের বহু এলাকায় ডেঙ্গুর লার্ভাও পাওয়া গেছে ।
ডেঙ্গুর সংক্রমণ মেদিনীপুরের ওই অঞ্চলে বৃদ্ধি হওয়ার কারণে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে । স্থানীয় মানুষের অভিযোগ জমে থাকা জল সরনোর আবেদন করা সত্ত্বেও প্রশাসন কোন উপযুক্ত পদক্ষেপ নেয়নি । পাশাপাশি তাদের অভিযোগ যে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করা সত্ত্বেও তারা কোন মেডিক্যাল দল মেদিনীপুরের ওই অঞ্চলে পাঠায়নি । তারা জানান যে তারা নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা ও চিকিৎসা করিয়েছেন ।

পূর্ব মেদিনীপুর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















