আগরতলা, ১০ আগস্ট (হিস)৷৷ অভাবের তাড়নায় নিজের পুত্র সন্তানকে হত্যা করতে বাধ্য হলেন এক পিতা৷ স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কোনভাবেই
সংসার চালাতে পারছিলেন না এই গৃহ কর্তা৷ সাব্রুম মহকুমার হার্বাতলী এডিসি ভিলেজ পঞ্চায়েত নলছড় গ্রামের সাধন কুমার ত্রিপুরা৷ বন,জঙ্গল, থেকে খাওয়ার সামগ্রী সংগ্রহ করে কোনভাবেই সংসার চালাচ্ছিলেন৷ গ্রামে কাজ নেই৷ অবাব যেন কোনভাবে পিছু ছাড়ছে না সাধন কুমার ত্রিপুরার পরিবারে৷ এর মধ্যে এক এক করে তিনটি সন্তান জন্ম হয়৷ শেষের ছেলে সন্তানের বয়স তিন মাস৷ অভাবের দিনে স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছেনা দেখে হঠাত করে মদমত্ত অবস্থায় সাধন কুমার তিন মাসের ছেলে অভি ত্রিপুরাকে স্ত্রীর কোল থেকে নিয়ে আটিতে আছাড় মেরে হত্যা করে৷ বাড়ির পাশের লোক সাব্রুম থানায় পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে পাষণ্ড পিতা সাধন কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে ও মৃত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়৷
অভাবের তাড়নায় পুত্র সন্তানকে হত্যা করল পিতা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















