News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব মেদিনীপুর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০
Image

পূর্ব মেদিনীপুর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০

পাশকুড়া , ১১ আগস্ট (হি.স) : পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০ । ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে কয়েকজন অবস্থা আশঙ্খাজনক। তাদের কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ।
সূত্র থেকে জানা যাচ্ছে যে বর্ষায় বন্যার জল না সরার কারণে, ওই অঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ডেঙ্গু । কারণ জমে থাকা জলেই ডেঙ্গুর মশা জন্মায় । এই অঞ্চলের বহু এলাকায় ডেঙ্গুর লার্ভাও পাওয়া গেছে ।
ডেঙ্গুর সংক্রমণ মেদিনীপুরের ওই অঞ্চলে বৃদ্ধি হওয়ার কারণে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে । স্থানীয় মানুষের অভিযোগ জমে থাকা জল সরনোর আবেদন করা সত্ত্বেও প্রশাসন কোন উপযুক্ত পদক্ষেপ নেয়নি । পাশাপাশি তাদের অভিযোগ যে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করা সত্ত্বেও তারা কোন মেডিক্যাল দল মেদিনীপুরের ওই অঞ্চলে পাঠায়নি । তারা জানান যে তারা নিজ উদ্যোগে বেসরকারি হাসপাতালে রক্ত পরীক্ষা ও চিকিৎসা করিয়েছেন ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top