News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে বাস উল্টে মৃত ৩, আহত ৩৭
Image

বাংলাদেশে বাস উল্টে মৃত ৩, আহত ৩৭

ঢাকা, ৮ আগস্ট (হি.স.): বাংলাদেশের ময়মনসিংহের তালুকায় যাত্রীবোঝাই বাস উল্টে মৃত্যু হল তিন জন যাত্রীর| এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৭ জন| সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পৌর ডাক বাংলোর সামনে| স্থানীয় থানার পদস্থ পুলিশ কর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, সোমবার রাত তখন ৯টা হবে, পৌর ডাকবাংলোর সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়|
সংঘর্ষের পরেই যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়| দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় এক জন যাত্রীর| গুরুতর আহত অবস্থায় অন্তত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন আরও দু’জনের মৃত্যু হয়েছে| বাকি ৩৭ জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top