News Flash

  • Home
  • Uncategorized
  • তদন্ত কমিশনে দোষী প্রমাণিত ঋতব্রত, সরানো হল রাজ্য কমিটি থেকে
Image

তদন্ত কমিশনে দোষী প্রমাণিত ঋতব্রত, সরানো হল রাজ্য কমিটি থেকে

কলকাতা, ৮ আগস্ট (হি.স) : শেষরক্ষা হল না সিপিএমের সাসপেন্ডেড সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের। তাঁকে দলের রাজ্য কমিটির সদস্য পদ থেকে

সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

সরিয়ে দেওয়া হল। তবে তাঁকে সংশোধিত হওয়ার সুযোগ দিয়ে শাস্তির সুপারিশ পাঠানো হল কেন্দ্রীয় কমিটিতে। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সিপিএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বৈঠকের সভাপতিত্ব করেন বিমান বসু। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ঋতব্রতের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যক্তিগত জীবনে নীতিহীনতা, বিশৃঙ্খলা। অভিযোগ ছিল দলের গোপন খবর সংবাদ মাধ্যমে ফাঁস করা।এই অভিযোগ এসেছিল দলের ভেতর থেকেই। অভিযোগের ভিত্তিতে সাংসদকে তিন মাসের জন্য \”সাসপেন্ড \” করা হয়। এই সময় ঋতব্রত চিন সহ বিভিন্ন কমিউনিস্ট দেশ ঘুরে আসেন। কিন্তু মাওয়ের দেশে গিয়েও রাজ্য কমিটি থেকে ছিটকে যাওয়া এড়াতে পারলেন না ঋতব্রত। তার বিরুদ্ধে তদন্ত করার জন্য লোকসভার সাংসদ মহম্মদ সেলিমকে চেয়ারম্যান করে তদন্ত কমিশন গঠন করে দল। এই কমিশনের অন্য দুই সদস্য ছিলেন মৃদুল দে আর মদন ঘোষ। সূর্যকান্ত মিশ্র জানান, ঋতব্রত কমিশনকে তার বিরুদ্ধে করা অভিযোগের জবাব দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হতে না পেরে কমিশন ঋতব্রতকে বারবার ডেকে পাঠিয়ে কথা বলে তদন্ত কমিশন। কথা বলে অভিযোগকারীদের সঙ্গেও। তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে কমিশন। কমিশনের সুপারিশ প্রথমে রাজ্য সম্পাদকমন্ডলীতে পেশ করা হয়। সেখানে আলোচনার পর রিপোর্টটি এদিন রাজ্য কমিটির বৈঠকে পেশ করা হয়। বিস্তারিত আলোচনা হয় রিপোর্টটি নিয়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ঋতব্রতের বিরুদ্ধে অভিযোগ কমিশনের কাছে ইতিমধ্যেই প্রমাণিত। তবে তাঁর বয়স যেহেতু কম, সেই বিষয়টি মাথায় রেখে তাকে সংশোধনের সুযোগ দিতে চায় রাজ্য কমিটি। সূর্যবাবু বলেন, তাঁর সর্বোচ্চ শাস্তি হোক আমরা চাই না। সংশোধনের সুযোগ দিয়ে তার শাস্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে বিষয়টি কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষ। রাজ্য কমিটির সুপারিশ কেন্দ্রীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তারাই ঋতব্রতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এখনই তাঁর সাসপেনসন তুলে নেওয়া হচ্ছে না।
সূর্যবাবু আরও বলেন, আমাদের রাজ্যে সরকারের আক্রমণ তীব্রতর হয়েছে। মানুষের জীবন জীবিকার ওপর আক্রমণ বেড়েছে। ধর্ম নিরপেক্ষতার ওপর আক্রমণ হচ্ছে। রাজ্যের শাসকদলের ওপর মানুষের মেহবৃদ্ধি ঘটেছে। তাই শাসকদল পুলিশ দিয়ে গঠনতন্ত্রের ওপর আক্রমণ করছে। এর মাঝখান থেকেই বিজেপি মেরু করনের রাজনীতি করছে। তিনবছর ধরে যা বিজেপির রাজত্বে দেখেছি। ছ বছর ধরে তাই এ রাজ্যে প্রত্যক্ষ করছি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top