News Flash

  • Home
  • Uncategorized
  • পরকীয়া সম্পর্কের জেরে মৃত্যু দুজনের
Image

পরকীয়া সম্পর্কের জেরে মৃত্যু দুজনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ পর পর দুই দিনে মহকুমার উত্তর ও দক্ষিণে পরকীয়া সম্পর্খের জেরে দুজনের মৃত্যু হয়েছে৷ উভয় ঘটনাই দৃশ্যত দেখা যায় ফাঁসিতে ঝুলন্ত৷ কিন্তু মৃতদের বাড়ির লোকজনদের দাবী উভয় ক্ষেত্রেই পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, যাত্রাপুর থানাধীন ভবানীপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত্য হয় জনৈক ভুলন দাসের (৫০)৷ পাড়ার এক মহিলার ঘরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাহিত ও চার সন্তানের বাবা ভুলন দাসের সাথে বিবাহিত এবং একাধিক সন্তানও স্বামী থাকা ওই মহিলার অবৈধ সম্পর্ক ছিল প্রায় এক যুগ ধরে৷ যা নিয়ে গ্রামে চর্চাও হত৷ স্ত্রী’র এই চারিত্রিক অধঃপতনের লজ্জায় মহিলার স্বামী ভবানীপুরে না থেকে নলছরেই থাকতেন৷ আরও জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর ভুলন দাস অবৈধ সম্পর্কিতা এই মহিলার বাড়িতে যায় অন্যান্য দিনের মতো৷ সেখানে উভয়ের মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়াঝাঁটিও হয়৷ একটা সময় মহিলা তার ঘর থেকে বের হয়ে পাশে থাকা তার বাবার বাড়িতে চলে যায়৷ কিছুক্ষণ পর তিনি ঘরে এলে এবং দেখে ঘরের ভিতর ঝুলে রয়েছে ভুলন দাস৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়৷ গ্রামে বিষয়টি জানাজানি হলে মৃতের পরিবারে ক্ষোভ দেখা দেয় মহিলার উপর৷ এইদিকে উত্তেজনার আঁচ পেয়ে পুলিশ মহিলাকে থানায় নিয়ে যায়৷ মৃত ভুলন দাসের ভাই সুজিত দাসের অভিযোগ তার দাদাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ সে থানায় অভিযোগ লিখিতভাবে জানানোর প্রস্তুতি নিচ্ছে৷ অপর ঘটনায়, সোনামুড়া থানাধীন পশ্চিম আরালিয়া গ্রামে পারুল আক্তার নামে এক বিবাহিতা যুবতির ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় রাবার বাগানে৷ জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে এই যুবতি নিখোঁজ ছিলেন৷ মৃতার মা বাবার অভিযোগ কুলুবাড়ি গ্রামের সফিক মিয়াঁ তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে৷ এ সম্পর্কে সোনামুড়া থানায় একটি অভিযোগও লিপিবদ্ধ করা হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top