News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুর চারদিন পর কবর থেকে তোলা হল যুবকের মৃতদেহ
Image

মৃত্যুর চারদিন পর কবর থেকে তোলা হল যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷  মৃত্যুর চারদিন পর পর কবর থেকে তুলে যুবকের ময়না তদন্ত করা হল বিলোনীয়ার কাঁঠালিয়ায়৷ হত্যা না আত্মহত্যা কোন সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ৷ তবে একাংশ এলাকাবাসীর ধারনা হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে করম ত্রিপুরা(১৪) মৃতদেহ৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ৩১ জুলাই রাতে ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া গ্রামের লোপ ত্রিপুরার চৌদ্দ বছর বয়সী ছেলে করমপুরার মৃতদেহ ঝুলতে দেখা যায় বাড়ির পাশে একটি ছড়ার সংলগ্ণ স্থানে গাছে৷ পুলিশকে কিছু না জানিয়েই পরিবারের লোকেরা ওই দিন রাতেই মৃতদেহ গাছ থেকে নামিয়ে নেয় এবং পরদিন ১ আগস্ট খ্রিষ্টান ধর্ম মতে মৃতদেহ মাটির নিচে কবর দিয়ে দেয়৷ আর এতেই শুরু হয় সন্দেহ৷ এলাকাতে এনিয়ে নানা বিতর্ক শুরু হয়৷ পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত করিয়ে মৃতদেহের কবরে দেওয়া হল এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়৷ এই ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে৷ বিষয়টি নিয়ে নারা পরে প্রশাসনে৷ যার ফলে পুলিশ কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের আবেদন করে আদালতে৷ আদালতের নির্দেশে তিন সদস্যের ডাক্তারের দল একজন ডিসিএমের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এটি আত্মহত্যা নয় বলে পুলিশও ধারণা করছে৷ যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে থানা সূত্রে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top