News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ , মৃত ১
Image

ওডিশায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ , মৃত ১

ভুবেনেশ্বর , ৭ আগস্ট (হি.স) : ওডিশায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ । রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে যে সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে রাজ্যে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে ।
ওদিকে স্বাস্থ্য দফতরের সচিব ডাক্তার প্রমোদ মেহেন্দ্রা জানিয়েছেন, ভুবেনেশ্বর ও কটকে অবস্থিত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারদের রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এন ১ এইচ ১ ভাইরাসে আক্রন্ত রোগীদের জন্য পৃথক ও বিশেষ শয্যার ব্যবস্থার আয়োজন করতে ।এবিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে । পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্বাস্থ্য দফতরকে বলা হয়েছে তারা যেন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত রোগীদের তথ্য প্রতিদিন প্রশাসনকে দেয় ।
সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির দম্পতি

মুম্বই, ৭ অগাষ্ট (হি.স.) : সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন স্বয়ং আমির দম্পতি| রবিবার সত্যমেব জয়তে অনুষ্ঠানে রবিবার উপস্থিত থাকার কথা থাকলেও ওই দম্পতি আসতে পারছেন না| কিন্তু হঠাত্ অসুস্থতার কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানা গিয়েছে| সূত্রের খবর, রবিবার সত্যমেব জয়তে অনুষ্ঠানে আসছেন কিনা সেই নিয়ে খোঁজ নিচ্ছিলেন চিত্র সমালোচক অনুপমা চোপড়া| আর তখনই তিনি জানতে পারেন যে আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও অনুষ্ঠানে আসতে পারছেন না| তাঁরা দুজনেই অসুস্থ|
ভিডিও কল করে তাঁর জন্য অনুশোচনাও প্রকাশ করেছেন আমির খান| তাঁর আসন্ন ছবি নিয়ে খুবই ৱ্যস্ত ছিলেন তিনি| কিন্তু এরকম আকস্মিক অসুস্থ হওয়ায় সব কাজ আপাতত বন্ধ রেখেছেন তিনি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top