News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য রাজনীতিতে নয়া কৌশল কংগ্রেসে থেকে বিজেপি’র পক্ষে সওয়াল
Image

রাজ্য রাজনীতিতে নয়া কৌশল কংগ্রেসে থেকে বিজেপি’র পক্ষে সওয়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট ৷৷ আগামী বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের উপস্থিতি লক্ষ্য করা যাবে৷ এই প্রথম ত্রিপুরা বিধানসভায় বিজেপি’র আত্মপ্রকাশ হতে চলেছে৷ তবে এই ক্ষেত্রে পর্দার আড়ালে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথের ভূমিকায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে৷ গতকাল রাত ১১৩০ থেকে আজ ভোর ৪৩০ পর্যন্ত কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ বিজেপির প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং প্রভারী সুনীল দেওধরের সঙ্গে তার দীর্ঘ বৈঠক হয়৷ কিন্তু সংশ্লিষ্ট সকলেই এই বৈঠকের কথা স্বীকার করলেও আলোচ্য বিষয়বস্তু নিয়ে কেউই মুখ খুলতে নারাজ৷ তবে বিজেপি’র বিভিন্ন সূত্রে জানা গেছে, রতন লাল নাথ তার নির্র্বচনী ক্ষেত্র মোহনপুর ছাড়াও সদর উত্তরের প্রত্যেকটি বিধানসভায় কেন্দ্রের সাংগঠনিক দায়িত্ব নিয়ে নিয়েছেন৷ আর সংশ্লিষ্ট বিষয়ে তিনি বিস্তারিত রিপোর্টও জমা করেছেন৷ তবে দলত্যাগ বিরোধী আইনের কারণে তিনি এতদিন যাবত সরাসরি বিজেপিতে যোগ দেননি৷ ত্রিপুরা বিধানসভায় বর্তমানে কংগ্রেসের তিনজন বিধায়ক রয়েছেন৷ ঠিক হয়েছে তিনি কংগ্রেস থেকে আপাতত পদত্যাগ করবেন না৷ আবার বিজেপিতেও সরাসরি যোগ দেবেন না৷ কিন্তু বিজেপি’র সমস্ত অনুষ্ঠান গুলিতে যোগ দেবেন আর তার সমর্থকদের সরাসরি বিজেপিতে যুক্ত করে দেবেন৷
রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে আসছে৷ বিধানসভায় নির্র্বচনের আগে আর মাত্র একটি অধিবেশন বসবে বলে ধারণা করা হচ্ছে৷ এই অধিবেশনেও রতন লাল নাথ কংগ্রেস বিধায়কদের সঙ্গে বসে বিজেপি’র পক্ষে সওয়াল করবেন৷ আর এই অধিবেশনের পরেই তিনি সরাসরি বিজেপিতে যোগ দেবেন৷ জানা গেছে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী ছয় বিধায়ক ৭ আগস্ট বিজেপিতে যোগ দেবেন৷ তাদের স্বাগত জানাতে রবীন্দ্র ভবনের সামনে এক অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে রতন লাল নাথ নিজে উপস্থিত থাকবেন কিন্তু বিজেপিতে যোগ দেবেন না৷ ইতিমধ্যে রতন লাল নাথের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এনেকংগ্রেস কারণ দর্শানোর নোটিশ দিয়েছে৷ যদিও এর কোন উত্তর তিনি দেননি এবং কংগ্রেসও তাকে বহিস্কার করার কোন সিদ্ধান্ত নেয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top