News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ আগস্ট ক্ষেত মজদুর ইউনিয়নের সংসদ অভিযান
Image

৯ আগস্ট ক্ষেত মজদুর ইউনিয়নের সংসদ অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ পাঁচ দফা দাবীতে আন্দোলনমুখী ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়ন৷ সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে রাজ্য শাখাও ৯ই আগষ্ট দিল্লীতে সংসদ অভিযান করবে৷ শুক্রবার আগরতলায় রাজ্য সদর কার্য্যালয়ে  আহুত এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা৷ অভিযোগ কেন্দ্রে একটি স্বৈরাচারী সরকার দেশ শাসন করছে৷ মোদি আচ্ছে দিন উপহার দিয়েছেন টাটা, বিরলা এবং আদানীদের৷ দ্রব্যমূল্য সীমা ছাড়িয়েছে বিজেপির শাসনে৷ সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেছেন, দেশে সাম্প্রদায়িক বিভাজনের বিষাক্ত হাওয়া ত্রিপুরাতেও ছড়ানোর চেষ্টা হচ্ছে৷ রেগার টাকা বরাদ্দ বাড়াতে হবে, ২৫০ দিন বছরে কাজ দিতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সংসদ অভিযান করার ঘোষণা দিয়েছে সারা ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন৷ টাকার প্রলোভন, মিথ্য প্রতিশ্রুতি, সাম্প্রদায়িক বিভাজন লাগিয়ে বাকা পথে ত্রিপুরায় ক্ষমতা দখলের স্বপ্ণ দেখছেন বিজেপি, তোপ দেগেছেন ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বরা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top