News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারী সুকলে শিক্ষক-অশিক্ষকদের বেতন পুনর্বিন্যাসে বিজ্ঞপ্তি জারি
Image

বেসরকারী সুকলে শিক্ষক-অশিক্ষকদের বেতন পুনর্বিন্যাসে বিজ্ঞপ্তি জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ বিভিন্ন বেসরকারী শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মরতদের ন্যুনতম বেতন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করেছে শ্রম দপ্তর৷ তাতে বলা হয়েছে, সমস্ত বেসরকারী সুকলে সরকারী অনুদানপ্রাপ্ত ছাড়া প্রধান শিক্ষক থেকে শুরু করে গ্রুড ডি কর্মচারী পর্যন্ত বেতন পুনর্বিন্যাসের তালিকা অনুযায়ী কার্যকর করতে হবে৷ ১ জুন থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে৷
শ্রম দপ্তরের এই বিজ্ঞপ্তিতে এখন বেসরকারী উচ্চ বুনিয়াদী সুকল, সিনিয়র বেসিক এবং প্রাইমারি সুকল, এবং নার্সারি ও প্রিপ্রাইমারি সুকলে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মরতদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে৷ শ্রম দপ্তর ন্যুনতম বেতন একটি তালিকাও নির্ধারণ করেছে৷ তাতে বলা হয়েছে, উচ্চ বুনিয়াদী সুকলে ন্যুনতম বেতন হতে হবে প্রধান শিক্ষক কিংবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১১৮২৮ টাকা, শিক্ষকদের ৮৬৬০ টাকা, করণীকদের ৮৬৬০ টাকা এবং গ্রুড ডি কর্মীদের ৫৬৯৫ টাকা৷ এদিকে, সিনিয়র বেসিক এবং প্রাইমারি সুকলগুলিতে যেমন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ন্যুনতম বেতন হতে হবে প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ৮৬৬০ টাকা, শিক্ষকদের ৭৫১৪ টাকা, করণীকদের ৭২১১ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ৫৬৯৫ টাকা৷ এদিকে, নার্সারি কিংবা প্রি-প্রাইমারি সুকলগুলিতে ন্যুনতম বেতন হতে হবে প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ৮৩৪০ টাকা, শিক্ষকদের ৭২১১ টাকা, করণীকদের ৭২১১ টাকা এবং গ্রুপ ডি কর্মীদের ৫৬৯৫ টাকা৷
মূলত, বেসরকারী সুকলগুলিতে বেতন কাঠামো নির্ধারণ সংক্রান্ত কমিটির সুপারিশেই বেতন পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top