News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন নাওয়াজের ভাই শাহবাজ শরিফ
Image

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন নাওয়াজের ভাই শাহবাজ শরিফ

ইসলামাবাদ, ২৮ জুলাই (হি.স.) : নাওয়াজ শরিফের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী পদে বসতে পারেন তাঁর ভাই তথা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ| পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে শুক্রবারই প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন নওয়াজ শরিফ| এই অবস্থায় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ শরিফের নাম|
নাওয়াজ শরিফের ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রী পদে বসতে পারেন তাঁর ভাই তথা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ| পানামা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে শুক্রবারই প্রধানমন্ত্রী পদ ছেড়েছেন নওয়াজ শরিফ| এই অবস্থায় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে নওয়াজ শরিফের ছোটভাই শাহবাজ শরিফের নাম|
সুপ্রিম কোর্টের নির্দেশে, কেবল শরিফকেই পদ ছাড়তে হবে| তবে সরকারকে বরখাস্ত না করায় ক্ষমতায় থাকছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের হাতেই| পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেয়ে মরিয়াম নওয়াজকেই নওয়াজ শরিফের উত্তরাধিকার বলে মনে করা হয়| তিনি যেহেতু কোনও নির্বাচিত প্রশাসনিক পদে নেই, তাই শিঁকে ছিঁড়তে পারে শাহবাজ শরিফের|
নওয়াজের মতো শাহবাজ অতটা প্রচারের আলোয় আসেননি বটে| তবে এক দশক ধরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি| নিয়ম অনুযায়ী পিএমএলএনের প্রধানমন্ত্রী প্রার্থীকে জাতীয় সংসদে ভোটাভুটিতে জিততে হবে| সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সেই প্রার্থীর জেতা অসম্ভব নয় |
প্রসঙ্গত, গত বছর পানামার মোসাক ফোনসেকা নামে একটি আইনি সংস্থার প্রায় ১ কোটি ৫০ লাখ কর-নথি ফাঁস হয়ে যায়| বিশ্বের বেশ কিছু সংবাদমাধ্যমে ওই আইনি সংস্থার গোপন নথি ফাঁস হয়| কর ফাঁকি দিতে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা গোপনে বৈদৈশিক লেনদেন করেছে বলে অভিযোগ ওঠে| সেই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পরিবারও| ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি সংস্থার মাধ্যমে শরিফ এবং তাঁর পরিবার লন্ডনে সম্পত্তি কিনেছে বলে অভিযোগ| শরিফ তবে নওয়াজ় শরিফের দল পাকিস্থান মুসলিম লিগ জানিয়ে দেয়, দেশে ও বিদেশে বৈধভাবে সম্পত্তি ক্রয় করেছে শরিফ পরিবার| তবে পানামা পেপার ফাঁস হওয়ার পর এবিষয়ে শরিফ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের হয়|
এদিন ওই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে প্রধানমন্ত্রী পদ ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন নাওয়াজ শরিফ| এখনও ওই পদে কে বসবেন তা নিয়ে জল্পনা চলছে| যেখানে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে আছেন শাহবাজ শরিফ| তবে দেখার দেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নেয় পিএমএলএন|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top