News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক-কর্মচারীদের বদলিনীতি নিয়ে শীঘ্রই সরব হচ্ছে বিজেপি
Image

শিক্ষক-কর্মচারীদের বদলিনীতি নিয়ে শীঘ্রই সরব হচ্ছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অতি শীঘ্রই রাজ্য সরকারের শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ইস্যুতে মাঠে নামবে বিজেপি৷ এর মধ্যে রাজ্য সরকারের বদলি নীতির বিষয়টিও থাকবে৷ বিজেপির একদিনের রাজ্য কমিটির বৈঠক শেষে বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য সরকার বিভিন্ন দফতরে কর্মচারীদের ক্ষেত্রে মর্জি মাফিক বদলির রীতি জারি আছে৷ আর্থিক দিক দিয়ে বঞ্চনার পাশাপাশি বদলি নীতি নিয়েও চূড়ান্ত রাজনীতি করে যাচ্ছে শাসকদল সিপিআইএম৷ এমনকি রাজনৈতিক প্রতিহিংসার জেরেও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বদলি করে কর্মচারীদের বঞ্চনার মুখে ফেলে দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, এক্ষেত্রে বিজেপি মনে করে শাসকদল তাদের মুখ দেখে দেখেই বদলি তালিকা তৈরি করতে ঘরে বসে৷ যে কারনে বহু শিক্ষক কর্মচারী এমনকি আমলারাও চাকুরী সূত্রে কর্মজীবনের রেকর্ড বুক ভালো থাকা সত্ত্বেও বছরের পর বছর রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে কাটাচ্ছে৷ অথচ শাসকদলীয় মদতপুষ্ট হয়ে কিংবা হগব নেতা কর্মী হবার সুবাদে বছর পর বছর অফিস কামাই করা অনেক শিক্ষক কর্মচারীই এখন রাজধানীতে এসে দলীয় কাজে ব্যস্ত থাকছে৷ তিনি জানান, অতি শীঘ্রই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ এদিকে রাজ্য সরকার পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করায়, ইতিমধ্যেই প্রথম মাসের বর্ধিত বেতন শাসকদলীয় ফান্ডে জমা দেবার যে হুলিয়া জারি করা হয়েছে তাতে তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি৷ বিজেপি’র বক্তব্য রাজ্য সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে যেখানে ৭ ম বেতন কমিশনের দাবী করা হচ্ছে, সেক্ষেত্রে বেতন কমিশন না দিয়ে এধরনের হুলিয়া জারি করার বিরুদ্ধে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top