News Flash

  • Home
  • Uncategorized
  • বেহাল রাস্তা, শ্রীমন্তপুর দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ
Image

বেহাল রাস্তা, শ্রীমন্তপুর দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে শ্রীমন্তপুর স্থহ বন্দর হয়ে বাণিজ্য বন্ধ ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে৷ পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে স্থল বন্দরে যাওয়ার রাস্তাটি ভেঙ্গে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে৷ বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কাজ না হওয়ায় এ রাস্তায় ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা৷ ফলে বিগত তিনদিন ধরে আমদানি রফনি বন্ধ হয়ে আছে৷ ব্যবসা বাণিজ্য আগামী আরও কিছুদিন বন্ধ হয়ে থাকার সম্ভাবনা প্রবল৷ স্থানীয় শুল্ক দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, সীমান্তের শূন্য পয়েন্ট থেকে বিএসএফ ক্যাম্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে৷ বৃষ্টির জল জমে বিশাল আকারের গর্ত তৈরী হয়েছে রাস্তার উফর৷ ফলে বড় ধরনের দুর্ঘটনায় শঙ্কা দেখা দিয়েছে৷ আবার শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটির দুই পাশে প্রচন্ড ঘন বসতি৷ সূত্রটি জানিয়েছে, এলাকার জনগণের বাঁধা দানের ফলেই আমদানি রফতানির কাজ গত তিনদিন দরে বন্ধ হয়ে রয়েছে৷ যার পরিণাম হল সরকারী আয়, আমদানি রফতানি কারকদের আয় গাড়ি ও শ্রমিকের আয়ও বন্ধ হয়ে আছে৷ রাস্তাটিকে সারাই এর কাজে হাত না দেওয়া পর্যন্ত কবে থেকে বাণিজ্য শুরু হবে তাও অনিশ্চিত দিকে গ্রামবাসীদের পক্ষ থেকে শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টমস এর আধিকারিকের কাছে অনুরোধ করা হয় লিখিত ভাবে, রাস্তা সারাই না হওয়া পর্যন্ত বাণিজ্যের কাজ যাতে বন্ধ রাখা হয়৷ সেই আবেদনের পর থেকেই বাণিজ্য বন্ধ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top