News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে পুড়িয়ে হত্যা উদয়পুরে, গ্রেপ্তার স্বামী
Image

গৃহবধূকে পুড়িয়ে হত্যা উদয়পুরে, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই ৷ আগুনে পুড়িয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো স্বামী এবং শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে৷ এমর্মে উদয়পুর কাকড়াবন থানায় মামলা করা হয়েছে৷ সেই মামলার ভিত্তিতে জিবি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত স্বামী কে গ্রেফতার করেছে৷ ধৃত স্বামীর নাম সজল সরকার (২৮)৷ তাঁর বাড়ি উদয়পুরের মির্জাতে৷ ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, শ্বশুর বাড়িতে রহস্যজনক ভাবে অগ্ণি দগ্দা হয় গৃহবধূ টুম্পা সরকার (১৯)৷ গুরুতর আহত অবস্থায় রাতে তাকে জিবি হাসপাতালে আনা হয়৷ রাতেই টুম্পার মৃত্যু হয়৷ এই ঘটনার পরই টুম্পার ভাইসহ বাপেকর বাড়ির লোকজন স্বামী সজল সরকার এবং শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ করে৷ অভিযোগে বিয়ের পর থেকে পণের জন্য স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন টুম্পার উপর নির্যাতন করতেন৷ টুম্পার ভাই জানায়, কিছুদিন আগে টুম্পার শ্বশুর বাড়ি থেকে চাপ দিতে থাকে যাতে বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়৷ এটা না করাতেই টুম্পার স্বামী টুম্পার গয়ে কেরোসিন ঢেলে আগুন লাগায় বলে বলে অভিযোগ৷ এই মর্মে মামলা নিয়ে কাকড়াবন থানায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top