News Flash

  • Home
  • Uncategorized
  • সামান্য বৃষ্টিতেই প্রকাশ্যে আসছে নিম্নমানের কাজ , রাস্তা সংস্কারের দাবীতে চুড়াইবাড়িতে অবরোধ
Image

সামান্য বৃষ্টিতেই প্রকাশ্যে আসছে নিম্নমানের কাজ , রাস্তা সংস্কারের দাবীতে চুড়াইবাড়িতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৪ জুলাই৷৷ রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ রাজ্যে এখন নিত্যদিনের ঘটনা৷ তথাকথিত বাম সরকারের মডেল রাজ্যের পথ ঘাট-যে কেমন তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন গ্রাম গঞ্জের মানুষ৷ প্রতিদিনই রাজ্যের কোন না কোন প্রান্তে চলছে রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ৷ এমনি এক আন্দোলন কর্মসূচী হাতে নিল উত্তর জেলার চুরাইবাড়ি এলাকার পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা৷ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুরাইবাড়ি কদমতলা সড়কটি বন্ধ করে বসে চুরাইবাড়ি রেল তেমাতা সংলগ্ণ এলাকায়৷ এই ব্যস্ততম পথ অবরোধ করে বসে পূর্ব চুরাইবাড়ি গ্রামের শত শত জনতা৷ পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড থেকে ৬নং ওয়ার্ডের লাইফ লাইন একমাত্র রাস্তাটি দীর্ঘ কয়েক বৎসর যাবৎ সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে৷ এতে যাতায়াতের বিঘ্ন ঘটছে এমনকি ছোটখাট পথ দুর্ঘটনাও সংঘটিতও হয়েছে৷ পূর্ব চুরাইবাড়ির ৩নং ওয়ার্ডের চুরাইবাড়ি কদমতলা সড়কের নেতাজী রোর্ড থেকে সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের মানুষের যাতায়াত লাটে উঠেছে৷ ঐ গ্রামের মানুষের ছোটগাড়ী ও অটো রিক্সাই একমাত্র ভরসা কিন্ত রাস্তাটির এমন করুন দশার কারনে কোন ছোট গাড়ী আর ঐ গ্রামে যেতে চায়না৷ তাছাড়া সুকল পড়ুয়াদের থেকে যেতে হয় দীর্ঘ পথ৷ স্থানীয় গ্রামবাসীরা বহুবার পূর্বচুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত ও কদমতলা ব্লকে এই পথটি সংস্কারের আবেদন জানালেও কোন উদ্যোগ করেনি সংশ্লিষ্ট দপ্তর৷ অবশেষে আজ এলাকার জনগন উত্তেজিত হয়ে চুরাইবাড়ি কদমতলা সড়ক অবরোধ করে বসে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷ থানার বাবুদের আশ্বাস মানতে নারাজ স্থানীয় জনগন৷ ছুটে আসেন পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের সচিব সঞ্জীব দাস৷ উনার প্রচেষ্ঠাও বৃথা যায়৷ উত্তেজিত অবরোধ কারীদের দাবী অতিসত্ত্বর ঐ জরাজীর্ন পথটি মেনমতি না করলে তাদের এই অবরোধ কার্যসূচীে অনির্দিষ্ট কাল চলবে৷ অবশেষে পরিস্থিতি ভয়াবহ দেখে ঘটনা স্থলে ছুটে আসেন কদমতলা ব্লকের এক্সটেনশন অফিসার দিপঙ্কর চক্রবর্তী৷ উনার সাথে প্রতিবাদকারীদের ঘন্ত মুদ্ধ লেগে যায়৷ তারপর এক্সটেনশন অফিসার সরজমিন ঐ জরাজীর্ন দীর্ঘ পথটি পরিদর্শন করেন৷ এবং গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেন যে কয়েকদিনের মধ্যে ইট, বালু ফেলে মানুষ চলালের উপযোগী করে দেওয়া হবে৷ তাছাড়া এক মাসের মধ্যে সম্পূর্ণ পথটি পুরোদমে সারাই করা হবে৷ এক্সটেনশন অফিসার এর প্রতিশ্রুতি পেয়ে অবশেষে অবরোধ কারীরা পথ অবরোধ প্রত্যাহার করেন৷ টানা ৭ ঘন্টা ফথ অবরোধের ফলে যাত্রী দুর্ভোগ ও হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top