News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তাফা মানসের
Image

রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার জন্য বিধায়ক পদ থেকে ইস্তাফা মানসের

কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : বিধায়ক পদের সমস্ত বিতর্ক থেকে অবশেষে মুক্ত হলেন মানস ভুঁইয়া| সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের ইস্তফাপত্র তুলে দিলেন সবংয়ের এই বিধায়ক| আগামী ২৬ জুলাই মানস রাজ্যসভার জন্য তাঁর মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে|

কংগ্রেসের আপত্তি সত্ত্বেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে বসানো হয় মানস ভুঁইয়াকে| তখন থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে ঠেকতে শুরু করে|  কয়েকমাসের মধ্যেই সপার্ষদ শাসক দলে যোগ দেন সবংয়ের এই কংগ্রেস বিধায়ক| তারপর থেকেই কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদ না ছাড়া নিয়ে নতুন বিতর্কে জ়ডান মানস ভুঁইয়া|

মানসের দলবদলের পরই কংগ্রেসের পক্ষ থেকে দলত্যাগ রোধ আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয়| অধ্যক্ষের দরবারে সেই শুনানি চলছে বিচার প্রক্রিয়া দেরি হওয়ায় উচ্চ আদালতের হস্তক্ষেপ চায় কংগ্রেস| শাসকদলের সঙ্গে এনিয়ে সংঘাত চরমে ওঠে| বিরোধী শিবিরের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনিত হয়ে সেই সংঘাত থেকে মুক্তি মিলল এই পোড় খাওয়া রাজনীতিজ্ঞের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top