News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি, প্রথম কিস্তিতে ৬৫ কোটি টাকা অব্যয়িত
Image

স্মার্ট সিটি, প্রথম কিস্তিতে ৬৫ কোটি টাকা অব্যয়িত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ কেন্দ্রীয় সরকারের স্বপ্ণের প্রকল্প আগরতলাকে স্মার্ট সিটির বাস্তব রূপায়ন দিতে প্রথম কিস্তিতে ৬৫ কোটি টাকা দেয়া হয়েছে৷ কিন্তু এই অর্থ রাজ্য সরকারের হাতে পৌঁছলেও এখনও পর্যন্ত ইমপ্লিমেন্টিং এজেন্সি চূড়ান্ত করতে পারেনি রাজ সরকার৷ আর এ কারণে কাজও শুরু করা যাচ্ছে না৷ স্মার্ট সিটি প্রকল্পে নাগরিকদের জীবন-জীবিকার মান উন্নতির জন্য যে সমস্ত বিষয়কে আবশ্যিক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল, পর্যাপ্ত পানীয় জলের সুবন্দোবস্ত করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা, পয়ঃপ্রণালী ব্যবস্থার উন্নয়ন, শহরের দরিদ্র অংশের জন্য আবাসনের ব্যবস্থা করা, গণ পরিবহন ব্যবস্থার সম্প্রসারণ, পরিবেশের উন্নয়ন, নাগরিক পরিষেবার মনোন্নয়ন, সর্র্বেপরি তথ্যপ্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারণ সহ আরও একাধিক বিষয়৷ এই ব্যবস্থায় আগরতলা শহরের সমস্ত যানবাহনে বিশেষ করে অটো-রিকশা, ই-রিকশায় এবং টাউন বাসগুলিতে জিপিএস, জিপিআরএস ব্যবস্থা স্থাপন, স্মার্ট ট্রাফিক সিগনালিং ব্যবস্থা, বিভিন্ন স্তরের যানবাহনের জন্য পার্কিং ব্যবস্থা, টেলি মেডিসিন ব্যবস্থা চালু করতে হবে৷ স্মার্ট সিটি প্রজেক্টর অন্যতম শর্ত রয়েছে শহরের মোট প্রয়োজনীয় বিদ্যুতের ১০ শতাংশ যোগানের ব্যবস্তা করতে হবে সৌরশক্তি থেকে৷ আর সেই অনুযায়ী আগরতলা শহরে একটি ২ মেগাওয়াটের সৌরশক্তি সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে৷ প্রকল্পের শর্ত অনুযায়ী আগামী তিন বছরের মধ্যে স্মার্ট সিটি প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে৷ সেইমত কেন্দ্রীয় সরকার রাজ্যকে প্রথম কিস্তিতে ৬৫ কোটি টাকা দিয়েছে৷ ইতিমধ্যে কয়েকমাস অতিক্রান্ত হয়ে গেলেও রাজ্য সরকার এখনো এজেন্সির নামই চূড়ান্ত করতে পারেনি৷ এজেন্সি চূড়ান্ত করে এরপর সমস্ত কাজ একসাথে শুরু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করা আদৌ কতটা সম্ভব হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ আগরতলা পুর নিগম সূত্রে জানা গেছে, রাজ্য সরকার এই স্মার্ট সিটি প্রকল্পটি নিয়ে খুব বেশি আগ্রহ দেখাতে চাইছে না৷ তার প্রধান কারণ কেন্দ্র রাজ্যের শেয়ার নিয়ে দ্ব্যর্থ৷ যদিও রাজ্য সরকার এরমধ্যে স্মার্ট সিটি প্রকল্প রূপায়নের জন্য শর্ত অনুযায়ী আগরতলা স্মার্ট সিটি লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করেছে৷ কিন্তু সরকারের এই ধীরে চলো নীতির কারণে এই প্রকল্পের কাজের কোনও আগ্রহই দেখা যাচ্ছে না বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top