News Flash

  • Home
  • Uncategorized
  • দ্রুত শুরু হতে চলেছে রাম মন্দির-বাবরি মসজিদ ভূমি বিরোধ মামলার শুনানি : সুপ্রিম কোর্ট
Image

দ্রুত শুরু হতে চলেছে রাম মন্দির-বাবরি মসজিদ ভূমি বিরোধ মামলার শুনানি : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : রাম মন্দির-বাবরি মসজিদ ভূমি বিরোধের মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা আপিল মামলার শুনানি দ্রুত শুরু করার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত| বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী জরুরী তালিকার অন্তর্ভুক্ত করে বিষয়টি শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করলে  প্রধান বিচারপতি জে. এস. খেহার ও বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চের পক্ষ থেকে বলা হয় রামজন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্ক মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পেশ হওয়া একগুচ্ছ পিটিশনের দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে|

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বিষয়টির দ্রুত তালিকাভুক্তি ও শুনানির জন্য উল্লেখ করে বলেন, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে প্রধান আবেদনগুলি হত সাত বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে, সেগুলির দ্রুত শুনানি হওয়া প্রয়োজন| তিনি এও বলেন, ওই জমিতে কোনওরকম বাধাবিপত্তি ছাড়াই পুজো করার অধিকার প্রয়োগ করতে চেয়ে আগেই একটি পৃথক পিটিশন পেশ করেছেন তিনি| স্বামী জানান, তাঁকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত, তিনি দ্রুত মামলাগুলির নিষ্পত্তি চাইছেন|

প্রসঙ্গত, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিনটি অংশে বিভাজনের রায় দিয়েছিল| ২-১ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন বিচারপতির সেই বেঞ্চ ওই জমি সমানভাবে বন্টন করে দিতে বলেছিল তিন পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহি আখরা ও রাম লালার মধ্যে|-

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top