News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রীক এবং তুরস্কে ৬.৭ তীব্রতার ভূমিকম্পে মৃত ২, আহত অন্তত ২০০
Image

গ্রীক এবং তুরস্কে ৬.৭ তীব্রতার ভূমিকম্পে মৃত ২, আহত অন্তত ২০০

কোস (গ্রীস), ২১ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গ্রীক এবং তুরস্কের উপকূলবর্তী শহর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭| গ্রীসের ভূতত্ত্ববিদরা অবশ্য প্রথমে জানিয়েছিলেন, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫| আবার তুরস্ক প্রশাসনের তরফে জানানো হয়েছিল রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩| জোরালো ভূমিকম্পে এখনও পর‌্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| ভূকম্পনে বহু বহুতল ভেঙে পড়ায় আহত হয়েছেন ২০০-জনেরও বেশি মানুষ| ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে|

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় গ্রীক দ্বীপপুঞ্জে এবং তুরস্কের উপকূলবর্তী শহরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল তুরস্কের মুগলা প্রদেশের উপকূলবর্তী শহর মারমারিস থেকে দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে| গ্রীসের ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূকম্পন অনুভূত হয় তুরস্কের দক্ষিণ-পশ্চিমে বোদরাম থেকে ৬ মাইল দক্ষিণে এবং কোস থেকে ১০ মাইল পূর্ব-উত্তর-পূর্বে| ভূকম্পনের জেরে ছোট সুনামির জলোচ্ছ্বাস উপকূল ছাপিয়ে আছড়ে পড়ে রাস্তায়| সমুদ্র থেকে রাস্তায় ভেসে আসে একটি মাছ ধরার নৌকা| সমুদ্র তীরবর্তী রাস্তা ও শহর সমুদ্রের জলে ভেসে গিয়েছে|

কোস-এর মেয়র গিওর্গস কিরিটসিস জানিয়েছেন, ‘জোরালো ভূমিকম্পে অধিকাংশ পুরনো বাড়ি ভেঙে গিয়েছে| গ্রিসের দ্বীপে ভেঙে পড়েছে বহুতল ও বহু দেওয়াল| যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ|’ গ্রীস প্রশাসনের তরফে জানানো হয়েছে জোরালো ভূমিকম্পে এখনও পর‌্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন অন্তত ১২০ জন| তবে বেসরকারি মতে আহতের সংখ্যা ২০০ জনেরও বেশি| আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| ভূমিকম্পের পরে বেশ কয়েকবার আফটারশকে কেঁপে ওঠে গ্রিস| আতঙ্কে-প্রাণভয়ে রাস্তায় এসে দাঁড়ান মানুষজন| তুরস্কেও ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়েছে তবে সেখানে ক্ষয়ক্ষতির বিশেষ কিছু হয়নি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top