News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের নির্দেশে খুলে দেওয়া হচ্ছে সুনন্দ পুস্কর রহস্য মৃতু্যতে হোটেলের সিল করা কক্ষ
Image

আদালতের নির্দেশে খুলে দেওয়া হচ্ছে সুনন্দ পুস্কর রহস্য মৃতু্যতে হোটেলের সিল করা কক্ষ

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.) : হোটেল মালিকদের আর্জি মেনে নিয়ে দিল্লির পাঁচতারা হোটেলে  যে কক্ষে কংগ্রেস নেতা শশী তারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই কক্ষটি খুলে দেওয়া হচ্ছে| শুক্রবার এমনই রায় দিয়েছে দিল্লির আদালত| হোটেল কর্তৃপক্ষের আর্জির ভিত্তিতে এই নির্দেশ দিলেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা|

২০১৪-তে  কংগ্রেস নেতা শশী তারুরের স্ত্রী সুনন্দা পুস্করকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল ওই হোটেল থেকে | সুনন্দার মৃতু্য রহস্যের তদন্তের জন্য ২০১৪-র ১৭ জানুয়াির হোটেলের ওই কক্ষটি সিল করে দেওয়া হয়েছিল|  সেই কক্ষটি এতদিন ধরে সিল করা ছিল| হোটেল কর্তৃপক্ষের আর্জির ভিত্তিতে এদিন ওই কক্ষের সিল খুলে দেওয়ার নির্দেশ দিলেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পঙ্কজ শর্মা|

হোটেল কর্তৃপক্ষের দাবি, ওই কক্ষের ভাড়া দৈনিক ৫৫ থেকে ৬১ হাজার টাকা| গত তিন বছরে এটি সিল থাকায় তাদের ৫০ লক্ষ টাকার বেশি লোকসান হয়েছে| হোটেল কর্তৃপক্ষ আরও যুক্তি দেয় যে, পুলিশ ও ফরেনসিক দল তো অনেকবারই ওই কক্ষে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছে| তাই ওই কক্ষ সিল করে রাখার আর কোনও প্রয়োজন নেই| আদালত হোটেল কর্তৃপক্ষের আর্জি মঞ্জুর করেছে

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top