News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে উদ্ধার দশ কেজি সোনা ও হেরোইন
Image

মণিপুরে উদ্ধার দশ কেজি সোনা ও হেরোইন

ইমফল (মণিপুর), ২০ জুলাই, (হি.স.) : মণিপুরের খুদেংথাবিতে আসাম রাইফেলস-এর তালাশি অভিযানে ১০ কিলোগ্ৰাম ওজনের ১৮টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। জনৈক সাজিদ খান নামের যুবকের লটবহরে তালাশি চালিয়ে বিস্কুটগুলির সঙ্গে আরও চারটি সোনার টুকরাও বাজেয়াপ্ত করেছেন রাইফেলস-এর জওয়ানরা।

সোনাগুলি-সহ এর চোরাকারবারি সাজিদকে কাস্টমস বিভাগের হাতে তুলে দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজারমূল্য ২ কোটি ৮৮ লক্ষ ৪৫ হাজার টাকা বলে কাস্টমস বিভাগ সূত্রে জানা গেছে। এদিকে সাজিদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে সূত্র।

এদিকে, পৃথক এক ঘটনায় ইমফলের মন্ত্ৰীপুখুরি এলাকায় হেরোইন-সহ দুই অবৈধ কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের হোফাজত থেকে ২৫০ গ্ৰাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলির বাজারমূল্য ২৮ লক্ষ টাকা।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top