News Flash

  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা, ২৫ জুলাই শপথগ্রহণ
Image

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা, ২৫ জুলাই শপথগ্রহণ

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): ঐতিহাসিক দিন হতে চলেছে ২০ জুলাই, বৃহস্পতিবার| ওই দিনই জানা যাবে কে হতে চলেছেন ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি| গত সোমবার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে| এনডিএ-র প্রার্থী তথা বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোবিন্দ না কি বিরোধীদের প্রার্থী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার, ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি কে হতে চলেছেন তা জানা যাবে বৃহস্পতিবারই| রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই যে খুব বেশি হাড্ডাহাড্ডি তা মোটেও বলা চলবে না| রাজনৈতিক মহলের ধারনা, রামনাথ কোবিন্দ-ই ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হতে চলেছেন| অর্থাত্ রাইসিনা হিলসে প্রণব মুখোপাধ্যায়ের পর কে পা রাখবেন, সেই প্রশ্নের এ বার উত্তর মেলার পালা| আগামী ২৫ জুলাই নতুন রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের দিন স্থির হয়েছে|

গত সোমবার ভোটদান পর্ব শেষ হওয়ার পর গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়, ৬৩ শতাংশ নিশ্চিত ভোটের গণ্ডি ছাপিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পাবেন কোবিন্দ| তাই রাজনৈতিক মহলের বক্তব্য, রামনাথ কোবিন্দ বনাম মীরা কুমারের মধ্যে লড়াইয়ে কোবিন্দ যে অনায়াসে জিততে চলেছেন, সে বিষয়ে কোনও সংশয় নেই| তবে, মীরা কুমার যে পশ্চিমবঙ্গ থেকেই বেশি ভোট পেয়েছেন সেই বিষয়ে-ও কোনও সন্দেহ নেই

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top