নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ বুধবার কংগ্রেসের ডাকে বারো ঘন্টার ত্রিপুরা বন্ধ৷ এই বন্ধকে সফল করার জন্য মঙ্গলবার রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত করেছে প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা৷ পাহাড়ে আইপিএফটির অবরোধ আন্দোলন নিয়ে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং বিজেপির ষড়যন্ত্রের প্রেক্ষিতে গোটা রাজ্যে যে অচলাবস্থা দেখা দিয়েছে তারই প্রতিবাদে কংগ্রেস বন্ধ ডাকে৷
এদিকে, কংগ্রেসের ডাকা আগামীকালের বনধকে বিজেপি প্রহসন বলে উল্লেখ করেছে৷ বিজেপির মতে কংগ্রেস প্রকৃত অর্থে সিপিআইএমের নির্দেশে এই ধর্মঘটের ডাক দিয়েছে৷ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপির অবরোধে সামিল হয়ে বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, কংগ্রেস রাজ্য থেকে ধুয়ে মুছে যাচ্ছে৷ এই সময় সিপিআইএমের সাহায্যে, তাদের ইশারাতেই কংগ্রেস এই ধর্মঘটের ডাক দিয়েছে৷ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা তার অকর্মণ্যতার পরিচয় দিয়েছেন৷ এই ধর্মঘটের ডাক দিয়ে রাজ্যের মানুষকে নতুন সমস্যার মুখে ফেলে দিল কংগ্রেস৷ তিনি আরও বলেন, কংগ্রেসের ডাকা ধর্মঘট রাজ্যের মানুষের জন্য আগুনে ঘি ঢালার মত কাজ করেছে৷ জনগনের সমস্যা এমনিতেই চরমে উঠেছে এখনতো পরিস্থিতি বেসামাল করে দেওয়া হচ্ছে৷ আগামীকাল বিজেপির কর্মীরাে কংগ্রেসের ডাকা ধর্মঘটের বিরুদ্ধে পাল্টা পিকেটিং করবে৷ তিনি আরও জানান, ত্রিপুরার কংগ্রেস সিপিআইএমের বি-টিম হয়ে কাজ করছে এদের এক যোগে প্রতিহত করতে হবে৷

আজ কংগ্রেসের ডাকে ত্রিপুরা বন্ধ , পাল্টা পিকেটিংয়ে নামবে বিজেপি
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















