News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্কাইয়ার ইস্তফা, অতিরিক্ত দায়িত্ব পেলেন নরেন্দ্র ও স্মৃতি
Image

বেঙ্কাইয়ার ইস্তফা, অতিরিক্ত দায়িত্ব পেলেন নরেন্দ্র ও স্মৃতি

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় এবং বেঙ্কাইয়া নাইডুর ইস্তফায় অতিরিক্ত দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি এবং নরেন্দ্র সিং তোমর| সোমবার সন্ধ্যায় বিজেপি পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে বেঙ্কাইয়াকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়| রাতেই কেন্দ্রীয় নগরোন্নয়ন এবং তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্ব থেকে ইস্তফা দেন বেঙ্কাইয়া নাইডু| ইস্তফাপত্র পাঠিয়েও দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে|
এরপর মঙ্গলবার সকাল ১০.৫০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী দফতর (পিএমও)-এর তরফে জানানো হয়েছে, বেঙ্কাইয়ার ইস্তফার পর আপাতত কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী নরেন্দ্র সিং তোমর| অন্যদিকে, বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে| উল্লেখ্য, এর আগে পরিবেশমন্ত্রী অনিল দাভের মৃতু্যর পর এবং গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিক্কর দায়িত্ব নেওয়ার পর ওই দুই দফতর ফাঁকা রয়েছে| প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থমন্ত্রী অরুণ জেটলিকে| ফলে আগামী ১১ আগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ হওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফের রদবদলের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top