News Flash

  • Home
  • Uncategorized
  • চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে কোবিন্দের জয়ে আশাবাদী এনডিএ
Image

চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনে কোবিন্দের জয়ে আশাবাদী এনডিএ

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.) : দেশের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার ভোটগ্রহন শেষ হল| আগামী ২০ জুলাই ভোট গণনা হবে| এদিন সংসদ ভবনে ভোট গ্রহন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীরা| এদিন ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এছাড়া এদিন সংসদ ভবন কেন্দ্রে ভোট দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধীসহ বিরোধী দলের সাংসদ ও বিধায়করা|
এদিন রাষ্ট্রপতি নির্বাচনে শাসকদল এনডিএ জোটের প্রার্থী রামনাথ কোবিন্দ ও বিরোধী প্রার্থী মীরা কুমারকে ভোট দেওয়ার জন্য মোট ৩২টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট চলে| এছাড়া এদিন বিভিন্ রাজ্যের বিধানসভাতেও ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে| গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবীশ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং নিজের রাজ্যের বিধানসভায় ভোট দেন|
এদিন সংসদ ভবনে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গরমের পর প্রথম বর্ষার সুগন্ধ মাটিতে ভরে দেয়| জিএসটির সফলতার নতুন আশা জাগিয়েছে| কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের জয়ের আশা করে বলেন, রামনাথ কোবিন্দ নির্বাচনে সম্মানজনক তফাতে রাষ্ট্রপতি নির্বাচনে জয় করবেন| অন্যদিকে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী বলেন, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে যে দলের প্রার্থী জয় করুন না কেন, তা দলিত সমাজের পক্ষ থেকে আমাদের দলেরই জয় হবে| আগামী ২০ জুলাই নির্বাচনের ভোট গণনা পর পরিষ্কার হবে আগামীদিনে দেশের রাষ্ট্রপতি পদে কে হবেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top