News Flash

  • Home
  • Uncategorized
  • সমৰ্থকদের নিয়ে রাজ্যপালের কাছে শক্তি প্ৰদৰ্শন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জেলিয়াঙের
Image

সমৰ্থকদের নিয়ে রাজ্যপালের কাছে শক্তি প্ৰদৰ্শন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী জেলিয়াঙের

কোহিমা, ১৫ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডের ক্ষমতাসীন এনপিএফ-জোট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অব নাগাল্যান্ড (ড্যান)-এর অধিকাংশ বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী টিআর জেলিয়াঙ শনিবার রাজ্যপালের কাছে তাঁর শক্তি প্ৰদৰ্শন করেছেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্ৰী শুরহোজেলি লেইজিৎসুকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্ৰমাণ করতে রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচাৰ্য যে নিৰ্দেশ দিয়েছিলেন, ১৭ জুলাই পৰ্যন্ত তার ওপর গুয়াহাটি উচ্চ আদালতের কোহিমা ব্রাঞ্চের স্থগিতাদেশ জারি করার পরের দিন আজ শনিবার প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী টিআর জেলিয়াঙ রাজ্যপালের সামনে তাঁর নিজের শক্তি প্ৰদৰ্শন করার ঘটনা বিশেষ তাৎপৰ্যপূৰ্ণ বলে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্ৰী শুরহোজেলি লেইজিৎসু নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুতে পরিণত হলে ক্ষমতাসীন নাগা পিপলস ফ্ৰন্ট (এনপিএফ)-এর ৩৪ জন বিধায়কের সমৰ্থন তাঁর সঙ্গে আছে বলে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী টিআর জেলিয়াঙ রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি তুলেছিলেন।

এদিকে আসন্ন রাষ্ট্ৰপতি নিৰ্বাচনকে কেন্দ্র করে এনপিএফ-এর অসন্তুষ্ট বিধায়কদের নিয়ে শুক্রবার বিকেলে কোহিমায় উপস্থিত হয়েছিলেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী টিআর জেলিয়াঙ। তাঁদের নিয়েই আজ তিনি রাজ্যে নয়া সরকার গড়ার দাবিতে রাজ্যপালের কাছে গিয়ে হাজির হন। তাঁদের সঙ্গ দেন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা রাজ্যের একমাত্র সাংসদ নেইফিউ রিও এবং সাত নিৰ্দলীয় বিধায়ক-সহ বর্তমান মুখ্যমন্ত্রী শুরহোজেলি লেইজিৎসু-বিক্ষুব্ধ ৩৪ জন বিধায়ক।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top