চেন্নাই, ১৪ জুলাই (হি.স.) : কোটি কোটি টাকার ক্রিকেট গড়াপেটা মামলায় প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদীর বিরুদ্ধে তদন্ত করুক মুম্বাই পুলিশ অথবা সিবিআই | এমনটাই সুপারিশ করেছেন তামিলনাড়ুর ডিজিপি এবং সিআইডির বিশেষ শাখা (সিবিসিআইডি) | এতদিন মামলাটির তদারকি করছিল চেন্নাই পুলিশ | তবে এবার মুম্বই পুলিশকে সেটি হস্তান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা | এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে | তাতে আর্জি জানানো হয়েছে সিবিআই তদন্তেরও| কাজের পরিধি সক্রান্ত প্রশ্ন উঠছে | তাই মামলাটি মুম্বই পুলিশকে হস্তান্তরিত করা উচিত|
চিঠিতে বলা হয়েছে, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং আইপিএলের চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করেছেন ললিত মোদী ও আরও ৬ জন | আইপিএল পরিচালন কমিটির অনুমোদ ছাড়া, অভিযুক্তরা দফায় দফায় ৪২৫, ১২৫, ২০০ এবং সাড়ে ৩ কোটি টাকার জালিয়াতি করেছেন| যা বিসিসিআইয়ের স্বার্থ বিরোধী| ফৌজদারি বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, প্রতারণা, ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা যায়| বেশিরভাগ লেনদেনই যেহেতু মুম্বইয়ে হয়েছে, তাই মামলাটি মুম্বই পুলিশ অথবা সিবিআইকে হস্তান্তরিত করা যুক্তিসঙ্গত| এতে তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে|
৯০০০ কোটি টাকার ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়ার মতো, ললিত মোদীও লন্ডনে স্বেচ্ছায় নির্বাসন কাটাচ্ছেন| বিসিসিআই তাঁকে আজীবন নিষিদ্ধ করেছে| টাকা নয়ছয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট|

ললিত মোদীর বিরুদ্ধে তদন্ত করুক মুম্বাই পুলিশ অথবা সিবিআই, চায় চেন্নাই পুলিশ
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















