News Flash

  • Home
  • Uncategorized
  • বোফর্স ঘুষকাণ্ডের ফাইল ফের খুলতে চায় সিবিআই
Image

বোফর্স ঘুষকাণ্ডের ফাইল ফের খুলতে চায় সিবিআই

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : কেন্দ্রের অনুমতি পেলেই সিবিআই ফের খুলবে বোফর্স ঘুষকাণ্ডের ফাইল|এনিয়ে সরকারের সুবজ সংকেতের অপেক্ষায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা| ফলে ফের বিপাকে পড়তে চলেছে কংগ্রেস|
প্রসঙ্গত, বোফর্স ঘুষকাণ্ডে নাম জড়িয়ে যায় তত্কালীর প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর| অভিযোগ, বোফর্স কামান কেনার জন্য ঘুষ নিয়েছিলেন রাজীব গান্ধী| সম্প্রতি সাংসদদের একটি কমিটির পক্ষ থেকে সিবিআই প্রধান অলোক বর্মার কাছে জানাতে চাওয়া হয়েছে কেন সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বোফর্স মামলার তদন্ত চালিয়ে যায়নি| খবর অনুযায়ী সিবিআই জনিয়েছে, তত্কালীন ইউপিএ সরকার এনিয়ে আর তদন্ত করতে চায়নি| বোফর্স কেলেঙ্কারির ওপরে ভর করেই কেন্দ্র থেকে চলে যেতে হয় কংগ্রেসকে| তবে এখনও পর‌্যন্ত নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি রাজীব ওই কাণ্ডে ঘুষ নিয়েছিলেন| তবে মামলাটির নিস্পত্তি এখনও হয়নি| ২০১৬ সালে এই মামলায় সিবিআই সুপ্রিম কোর্টে জানায় বোফর্স তদন্ত চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অনুমতি ইউপিএ সরকার দেয়নি| সেই মামলায় ফের খুলতে চলেছে এনডিএ আমলে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top