News Flash

  • Home
  • Uncategorized
  • দেখা হয়নি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, ক্ষুব্ধ আইপিএফটি’র বিকল্প সড়ক অবরোধের ছক
Image

দেখা হয়নি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে, ক্ষুব্ধ আইপিএফটি’র বিকল্প সড়ক অবরোধের ছক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ দিল্লি ছুটে গিয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে আইপিএফটি এনসি গোষ্ঠির প্রতিনিধি দলকে৷ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁদের জানানো হয়েছে ড জীতেন্দ্র সিং’র সাথে দেখা করার সময় দেওয়া যাবে না৷ কারণ, তিনি এখন পূর্বোত্তরের বন্যা পরিস্থিতি এবং জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসবাদ সমস্যা নিয়ে ভিষণ ব্যস্ত৷ তাতে, তাঁরা ভিষণ ক্ষুব্ধ হয়েছেন এবং রাজ্যের বিকল্প সড়ক অবরোধেরও ছক কষতে শুরু করে দিয়েছেন৷
অবরোধ আন্দোলন ভিষণ বেকায়দায় পড়েছে আইপিএফটি’র এনসি গোষ্ঠি৷ প্রতিদিন লোকবল কমছে তাদের৷ ফলে, কোন আমন্ত্রণ না পেয়েই মধ্যস্থতার জন্য দিল্লি ছুটে যান আইপিএফটি’র প্রতিনিধি দল৷ এনসি গোষ্ঠি এখন অবরোধ আন্দোলন থেকে কোনক্রমে সম্মানজনকভাবে সরে যেতে চাইছে৷ কিন্তু, ড জীতেন্দ্র সিংহের সাথে সাক্ষাত না হওয়ায় তারা এখন আন্দোলনের গতি প্রকৃতি পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছে৷ ফলে, তারা এখন বিকল্প সড়কও অবরোধের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top