News Flash

  • Home
  • Uncategorized
  • চিন-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করল কেন্দ্র
Image

চিন-কাশ্মীর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.) : চিন এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদল বৈঠক করলেন বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী| সংসদের বাদল অধিবেশনের আগে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর বাসভবনে ডাকা ওই সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের নেতারা| তাদের সামনে এই দুটি ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান তুলে ধরেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি| এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ কেন্দ্রের শীর্ষ আধিকারিকরাও |
সূত্রের খবর, বৈঠকে কাশ্মীর পরিস্থিতি ও চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের বাস্তবচিত্র তুলে ধরেন মোদী সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রী| দুটি ইসু্যতে সরকারের অবস্থান কী, তা বিরোধীদের সামনে তুলে ধরা হয়| এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে, সীতারাম ইয়েচুরি, রামবিলাস পাসোয়ান, তারিক আনোয়ার, মুলায়ম সিংহ যাদব, কে সি ত্যাগী ও ডেরেক ওব্রায়েন|
উল্লেখ্য, চিনের সঙ্গে সিকিম সীমান্তে ডোকা লা নিয়ে সমস্যা জটিল আকার ধারণ করেছে| ভারত-চিন-ভুটান সীমান্তের সংযোগস্থল সিকিম এলাকার ডোকা লায় স্থিতাবস্থা চিন বদল করতে চাইছে বলে মনে করছে নয়াদিল্লি| ওই এলাকায় চিনের সড়ক তৈরির কাজ আটকে দিয়েছে ভারতীয় সেনা| এই ঘটনা ঘিরে ডোকা লায় গত তিন সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে|
এর পাশাপাশি, গত বছরের ৮ জুলাই হিজৱুল মুজাহিদিন কম্যান্ডার ৱুরহান ওয়ানির মৃতু্যর পর থেকে রাজ্যের চার জেলা পুলওয়ামা, শোপিয়ান, কুলগাম ও অনন্তনাগে অশান্তি চলছে| ৱুরহানের মৃতু্যর পর দীর্ঘ পাঁচ মাসের অশান্তি চলছে উপত্যকায় | যাতে বহু প্রাণহানীর ঘটনা ঘটেছে| সেই সঙ্গে গত সোমবার অমরনাথ থেকে ফেরার পথে অনন্তনাগে তীর্থযাত্রীদের ওপর হামলা চালায় জঙ্গিরা| এতে সাতজনের মৃতু্য হয়| এই দুটি ক্ষেত্রে সরকারের গ্রহণ করা নীতি ও কি করা উচিত্ তা নিয়েই আলোচনা হয়|
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ১৭ জুলাই সংসদ অধিবেশন শুরুর আগে এই দুটি ইসু্যতে বিরোধীদের সঙ্গে সহমত গড়ে তোলাই এই বৈঠকের উদ্দেশ্য | কেন্দ্র তাদের সেই উদ্দেশ্য কতটা পূরণ করতে পেরেছে তা দেখা যাবে সংসদের আগামী বাদল অধিবেশনেই |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top