নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.) : অমরনাথ হামলার পর মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে নিজের বাসভবনে অমরনাথ যাত্রার সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এদিন সকাল ৯.৪৫ মিনিটে বৈঠক শুরু হয়| সেই বৈঠকে মূলত জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে| এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল| উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা| তবে হামলার একদিনের মধ্যে ফের অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তীর্থযাত্রীরা| সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের বিভিন্ন আধিকারিক এবং প্রবীণ কয়েকজন নেতা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিনই অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন|
অমরনাথ যাত্রার সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















