News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় নির্বিচারে বন নিধন, বিস্তর কাঠ উদ্ধার, গ্রেপ্তার নেই
Image

সিপাহীজলায় নির্বিচারে বন নিধন, বিস্তর কাঠ উদ্ধার, গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ জুলাই৷৷ সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে চড়িলাম সহ সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানে

শনিবার চড়িলামের মাদ্রাসামুড়ায় উদ্ধার করা হয় বিস্তর পরিমান কাঠ৷ ছবি নিজস্ব৷

অবৈধভাবে স মিল ও কাঠ চেরাইয়ের কারখানা গড়ে উঠেছে৷ সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে যদিও করাত কল বা স মিল গড়ে উঠেছে বনকর্মীদের একাংশের প্রচ্ছন্ন মদতেই৷ যদি তা না হয় তাহলে এই অবৈধ ব্যবসার সাথে যুক্তদের বিরুদ্ধে বন দপ্তর তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না৷ শুধুমাত্র বনজ সম্পদ উদ্ধার এবং স মিল বাজেয়াপ্ত করাতেই থেমে থাকতো না বনকর্মীরা৷
বহু দামী গাছ কেটে নিচ্ছে বনদস্যুরা৷ দুনম্বরী প্রথায় সিপাহীজলা অভয়ার- ণ্যের কাছেই অবস্থিত চন্দ্রগর ও নদীলাকের মতো এলাকায় কাঠ চেরাই করে পাচার করতে দেখা গেছে৷ বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা গাছ কেটে নিয়ে চেরাই করে কাঠে রূপান্তর করে বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছে বন দপ্তরের কর্মীদের চোখের সামনে দিয়ে৷ অভিযোগ উঠেছে বন দপ্তরের একাংশ কর্মীর যোগসাজশ রয়েছে৷
শনিবার চড়িলামের মাদ্রাসামুড়া এলাকার বাসিন্দা সন্তোষ দেবের বাড়ী থেকে প্রচুর পরিমাণে বেআইনী কাঠ উদ্ধার করেছে বিশালগড় এসডিএফও সুমেন দাস৷ তবে এই কাঠের মালিককে আটক করতে ব্যর্থ হয়েছে বরাবরের মতোই৷ এসডিএফও জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার সাতসকালে সুমেন দাস বন দপ্তরের কিছু কর্মীকে নিয়ে এলাকায় অভিযান চালান৷ প্রায় দেড় লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে৷ এলাকার কিছু সচেতন নাগরিক সংবাদ প্রতিনিধিকে জানান, এসব দুম্বরী কাঠ অসাধু ব্যবসায়ীরা বন দপ্তরের দুর্নীতিগ্রস্থ আধিকারীকদের ম্যানেজ করে এসব করছে৷
বিশালগড়ের ডিএফও বেশ কিছু অভিযান চালাচ্ছেন৷ প্রতিদিন কোথাও না কোথাও অভিযান চালানো হচ্ছে৷ একশ্রেণীর সচেতন নাগরিক এসডিএফও প্রশংসা করেছেন৷ তবে, এসডিএফও জানিয়েছেন, আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে৷ তিনি বলেন, এসব দুনম্বরী ব্যবসার সাথে যারা যুক্ত এবং স মিল গুলির মালিক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top