News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসার জন্য ভারতে আসতে চেয়ে সুষমা স্বারজের দ্বারস্থ পাকিস্তানি মহিলা
Image

চিকিৎসার জন্য ভারতে আসতে চেয়ে সুষমা স্বারজের দ্বারস্থ পাকিস্তানি মহিলা

ইসলামাবাদ, ৯ জুলাই (হি.স.) : নিজের দেশ ভিসার আবেদন খারিজ করার পর ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বারজের দ্বারস্থ পাকিস্তানি মহিলা । মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত এক পাকিস্তানি যুবতি ভারতে আসার ভিসা পাওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আবেদন করলেন। বছর ২৫-র ফাইজ়া তানভিরের মুখে একটি টিউমার রয়েছে। তার চিকিৎসার জন্যই ভারতে আসতে চান তিনি।

সুষমা স্বরাজকে টুইট করে তানভির জানান, গাজ়িয়াবাদে ইন্ডারপ্রাস্থা ডেন্টাল কলেজে ও হাসপাতাল (আইডিসিএইচ)-এ চিকিৎসার জন্য আসতে চান। ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালকে ১০ লাখ টাকা দিয়েছেন।

জানা গেছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের তরফে ওই যুবতির চিকিৎসা ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। তাঁর মা জানিয়েছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ার ফলেই তানভিরের ভিসা বাতিল হয়ে গেছে। এরপর তানভির সোশাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন।

গত কয়েক দিনে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নজর কাড়ার জন্য তানভির বেশ কয়েকটি টুইট করেন। এমনকী তাঁর টিউমারের ছবি ও ভিডিও সোশাল সাইটে পোস্ট করে। তানভির তাঁর একটি টুইটে বলেন, “আমার প্রাণ বাঁচান ম্যাম।” পাশাপাশি তানভির সুষমা স্বরাজকে তাঁর টুইটে ট্যাগও করেন। আরেকটি টুইটে দেখা যায়, “সুষমা জি, দয়া করে আমাকে সাহায্য করুন।”-

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top