News Flash

  • Home
  • Uncategorized
  • শাদি শগুন নামে সংখ্যালঘু মেয়েদের বিয়ের জন্য নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকারের
Image

শাদি শগুন নামে সংখ্যালঘু মেয়েদের বিয়ের জন্য নতুন প্রকল্প কেন্দ্রীয় সরকারের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : দেশের সংখ্যালঘু মেয়েদের বিয়ের জন্য একটি নতুন প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার| শাদি শগুন নামে ওই প্রকল্পে গ্র্যাজুয়েট তরুণীরা এককালীন ৫১ হাজার টাকা পাবেন তাদের বিয়ের জন্য| এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী মুক্তার আব্বাস নকভি|

নকভি শনিবার হায়দরাবাদে বলেন, শুক্রবার একটি বৈঠক করে ঠিক করেছি তেলেঙ্গানা সরকারের শাদি মুবারক প্রকল্পের মতো কেন্দ্রীয় সরকারও শাদি শগুন নামে একটি প্রকল্পে চালু করবে| কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক থেকে স্কলারশিপ নিয়ে যেসব মেয়েরা গ্রাজুয়েট হবেন তাদের ওই প্রকল্পের আওতায় বিয়ের সময়ে এককালীন ৫১ হাজার টাকা দেওয়া হবে|

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই সংখ্যালঘু মহিলাদের জন্য কাজ শুরু করে দিয়েছে| এর ফলে তাদের শিক্ষায় একটা বড়সড় সুবিধে হবে| কিন্তু দেশের অধিকাংশ সংখ্যালঘু শিক্ষিত তরুণী প্রবল সমস্যার মধ্যে রয়েছেন| এদের জন্যই কেন্দ্রের এই প্রকল্প|

প্রসঙ্গত দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু পরিবারের সমস্যা প্রায় একই ধরনের| মেয়েকে পড়াতেই খরচ হয়ে যায় আয়ের অনেকটা| ফলে মেয়ের বিয়ের জন্য টাকা জমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে| দেশের সংখ্যালঘু মেয়েদের স্কিল ডেভলপমেন্টের জন্য গরিব নওয়াজ স্কিল ডেভলপমেন্ট সেন্টার স্থাপনের কথা বলেন নকভি| ওইসব সেন্টার থেকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি জিএসটির ওপরেও একটি প্রশিক্ষণ দেওয়া হবে| কোর্স শেষ করে তা কাজে লাগাতে পারবেন তরুণীরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top