News Flash

  • Home
  • Uncategorized
  • লালু-কন্যা মিসার তিনটি ফার্ম হাউসে ইডি-র অভিযান, বাড়ল অস্বস্তি
Image

লালু-কন্যা মিসার তিনটি ফার্ম হাউসে ইডি-র অভিযান, বাড়ল অস্বস্তি

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): শুক্রবার দিনভর পাঁচটি শহরে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়ি সহ ১২টি সম্পত্তিতে হানা দিয়েছিল সিবিআই| সিবিআই হানায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন আরজেডি প্রেসিডেন্ট| ঠিক এক দিন পরে, শনিবার লালু প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতীর দিল্লির তিনটি ফার্মহাউসে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| মানি লন্ডারিং(টাকা তছরুপ) মামলায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে|

শনিবার সকালে ঘিতোর্নি, বিজওয়াসন এবং সৈনিক ফার্মে অভিযান চালান ইডি-র তদন্তকারীরা| তিনটি সম্পত্তির মোট বাজারদর প্রায় ১৭৩ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইডি| বেনামি জমি কেনাবেচা দুর্নীতিতে নাম জড়িয়েছে লালু-কন্যা মিসা ভারতী ও তঁার স্বামী শৈলেশের| গত মাসে জিজ্ঞাসাবাদের জন্য তঁাদের ডেকে পাঠিয়েছিল ইডি| উল্লেখ্য, এর আগে মিসা, শৈলেশ এবং লালুর ছোট ছেলে তেজস্বীর বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top