News Flash

  • Home
  • Uncategorized
  • সিএনজি সরবরাহে অনিয়ম, যান চালকদের ক্ষোভে উত্তপ্ত মিলনচক্র
Image

সিএনজি সরবরাহে অনিয়ম, যান চালকদের ক্ষোভে উত্তপ্ত মিলনচক্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহে দূর্নীতিতে বিদ্রোহের আশঙ্কাটা ছিল দীর্ঘদিন

মিলনচক্রে সিএনজি স্টেশনের সামনে রাস্তা অবরোধ যান চালকদের৷ ছবি নিজস্ব৷

ধরেই৷ মঙ্গলবার ধৈর্য্যের বাধ ভাঙ্গে যান চালকদের৷ সাত সকালে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের মিলনচক্র এলাকায় সড়ক অবরোধ করেন অটো চালকরা৷ সুকল ও অফিস টাইমে সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ সিট্যু সমর্থিত অটো ও মারুতি গাড়ি চালকদের দাদাগিড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ সিএনজি স্টেশনের কর্মীরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করতেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি৷ মূহুর্তের মধ্যে আক্রমনমুখী হয়ে উঠেন যান চালকরা৷ অভিযোগ, লম্বা লাইনে দাড়িয়ে থাকা যানবাহন চালকরা গ্যাস পাচ্ছেন না৷ টিএনজিসিএল কোম্পানীর কোন তদারকি নেই৷ কয়েকঘন্টা লম্বা লাইনে দাড়িয়ে মিলছেনা গ্যাস৷ আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চালকদের৷ অভিবাবকহীন সংশ্লিষ্ট অথরিটির পরিবেশ বান্ধন সিএনজি স্টেশন নিয়েও দূর্নীতির অন্ত নেই৷ চাহিদার তুলনায় স্টেশন কম, বাড়তি দু-নম্বরির অভিযোগ স্টেশানে যানবাহন চালকদের৷ বৃষ্টির মধ্যে সড়ক অবরোধে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ খবর পেয়ে সদর এসডিএম সুমিত রায় চৌধুরী, টি এন জি সি এলের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায়৷ গাড়ি চালকদের যৌক্তিকতা স্বীকার করে নিয়ে টিএনজিসিএল’র আধিকারীকদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের নির্দেশ দেন৷ প্রেসার কম থাকার অজুহাত দেখিয়ে এই যাত্রায় আশ্বাস দিয়ে স্বস্তি পায় কর্মকর্তারা৷ একদিকে পেট্রোল ডিজেল সংকট৷ অন্যদিকে সিএনজি সরবরাহে জটিলতায় গ্রাহক দুর্ভোগ বড়ধরনের বিদ্রোহের রূপ নিচ্ছে৷ গ্যাস সংকটে রুটি রোজগারে আঘাত এমনভাবে সহ্য করা হবেনা, হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা৷ জাতীয় সড়ক অবরোধে দিনভর গোটা এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top