News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলামের বড়ডেফা এলাকার রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের উদ্যোগ নেই
Image

চড়িলামের বড়ডেফা এলাকার রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের উদ্যোগ নেই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জুলাই৷৷ চড়িলাম বিধানসভার অধিন বড়ডেফা এলাকার হাজারো মানুষের চলাচলের একমাত্র রাস্তার যত্রতত্র ভাঙনের ফলে একদিকে যান চলাচল বিঘ্ন হচ্ছে৷ অন্যদিকে জনজীবনে দূর্ভোগ পোহাতে হচ্ছে৷ জানা যায়, বিগত সাত/আট বছর ধরেই এ রাস্তায় যেখানে সেখানে ভাঙ্গন দেখা দেয়৷ স্থানীয় জনপ্রতিনিধিদের থেকে শুরু করে ব্লক আধিকারিক শান্তনু বিকাশ দাসকে রাস্তা মেরামতের কথা বহুবার জানানো হলেও কর্তৃপক্ষ একেবারে উদাসীনতার কারনে এ রাস্তার তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি দীর্ঘ দিনেও৷ আবার এ এলাকায় বামফ্রন্টের দুজন প্রতিনিধিত রয়েছেন৷ কেন তারা রাস্তা সংস্কারের উদ্যোগে নিচ্ছে না এ নিয়ে স্থানীয় জনমনে প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷ এলাকাবাসীরা জানায়, সরকারিকভাবে এখানে, রাস্তা মেরামতের কোন উদ্যোগ না থাকায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার অস্থায়ীভাবে মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই অল্প বৃষ্টিতেই ভাঙন দেখা দেয় এবং কাদাজলে ভয়াবহ রূপ নেয়৷ ফলে এলাকাবাসীর পথ চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে৷ বড়ডেফার এই গ্রামীণ সড়কটি জাতীয় সড়কের সামনে থেকে শুরু করে চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে জাতীয় সড়কে মিলিত হয়েছে৷ তবে এরাস্তা দিয়ে প্রতিনিয়িত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনগনের৷ প্রসঙ্গত তৎকালিন বিডিও তথা বিমল চক্রবর্তী এ রাস্তার কাজ অর্ন্ধেক করিয়ে বাকি অর্থ আত্মসাত করে নিয়েছে বলে সূত্রের খবর৷ তবে বর্তমান বিডিওকে এ রাস্তা সংস্কারের জন্য এলাকায় জনগন গনস্বাক্ষর করে একটি আবেদন প্রদান করলেও আজ পর্যন্ত রাস্তা মেরামত কিংবা রাস্তার দিয়ে কি ভাবে বিদ্যালয় পড়ুয়ারা বিদ্যালয়ে যাওয়া আসা করে তারও কোন খবর দেওয়ায় প্রয়োজনটুকু মনে করেনি উদ্ধৃতন কর্তৃপক্ষ৷ এ এলাকায় যদি কোন কারনে কোন দুর্ঘটনা ঘটে তাহলে একটি অটো গাড়ি পর্যন্ত যেতে পারে না৷ প্রায় দুইশ মিটার রাস্তা এখন পর্যন্ত বাকি রয়েছে ইট দিয়ে সলিং করার৷ এলাকাবাসীর বক্তব্য যদি এই দুইশমিটার রাস্তাও সংস্কার করে দেওয়া হয় পথ চলতি জনগনের কিছুটা হলেও নিস্তায় পেত৷ এলাকারই কয়েকজন শিক্ষিত যুবক/যুবতীরা সংবাদ প্রতিনিধিদের বলেন শুধু নির্বাচন এলেই নেতা আমলাদের এই গ্রামে উন্নয়নের কথা চিন্তা করে৷ হয়তোবা নির্বাচন এগিয়ে আসছে রাস্তা সংস্কার করা উদ্যোগীও হতে পারে জন প্রতিনিধিরা৷ তাই রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে৷ এবং এলাকায় জনগন এ সড়কে চলাচলকারী জনসাধারনের নিত্য দিনের এ ভোগান্তি লাঘবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করেছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top