News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজ়াইনার পোশাক পরবেন রেল কর্মীরা
Image

ডিজ়াইনার পোশাক পরবেন রেল কর্মীরা

নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.) : পুজোর মরশুম থেকেই ডিজ়াইনার পোশাক পরবেন রেল কর্মীরা । পূর্ব ঘোষণা অনুযায়ী যেসব কর্মীরা যাত্রী পরিষেবা সংক্রান্ত কাজ করে তাদের এই পোশাক দেওয়া হবে। রীতু বেরির ডিজ়াইন করা পোশাক অক্টোবরের মধ্যেই এই কর্মীদের হাতে পৌঁছে যাবে বলে রেল সূত্রে জানা গেছে।ওয়ার্কশপ ও প্রোডাকশন ইউনিটের টেকনিক্যাল স্টাফরাও পাবেন নয়া ইউনিফর্ম।
এখন টিকিট চেকার, স্টেশন মাস্টার, গার্ড- সকলেই আদ্যিকালের ডিজাইন করা রেলের ইউনিফর্ম পরেন। কিন্তু অক্টোবর থেকে নতুন পোশাক আসছে রেল কর্মীদের জন্য । এক রেল আধিকারিক জানান, “রিতু বেরি অনেকগুলো ডিজ়াইন আমাদের জমা দিয়েছেন। সেখান থেকে পছন্দ করা হবে। প্রথমে শতাব্দী ও রাজধানী এক্সপ্রেসে এই পোশাক চালু করা হবে। পরে ধীরে ধীরে অন্য ট্রেনে দেওয়া হবে এই পোশাক।”
রেল সূত্রের খবর অনুযায়ী, যে কর্মীরা ক্রেতা পরিষেবা সংক্রান্ত কাজকর্ম করেন, তাঁদের ফ্লুরোসেন্ট রঙের ডিজাইনার জ্যাকেট দেওয়া হবে, সঙ্গে হলুদ টি শার্ট। হলুদ-কালো কম্বিনেশনে হাফ ও ফুলহাতা টিশার্ট পরবেন যাঁরা টিকিট বিক্রি করেন, মানুষের সমস্যার কথা শোনেন, সেই সব রেলকর্মীরা। অর্থাৎ যাঁরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত। তাঁদের শার্টে ভারতীয় রেলের লোগো সাঁটা থাকবে। যাঁরা ক্যাটারিংয়ে রয়েছেন, তাঁদের জন্য সাদা টি শার্ট-কালো বর্ডার। টিকিট চেকার, গার্ড ও ড্রাইভারদের জন্য হলুদ ও সবুজ- দুধরনের হাফ ফ্লুরোসেন্ট জ্যাকেট তৈরি হচ্ছে।
রেলমন্ত্রী সুরেশ প্রভু গত বছরের বাজেটে জানিয়ে দেন, যে রেল কর্মীরা পরিষেবা সংক্রান্ত কাজ করেন, তাঁদের জন্য নতুন করে ইউনিফর্ম তৈরি হবে। ওয়ার্কশপ ও প্রোডাকশন ইউনিটের টেকনিক্যাল স্টাফরাও পাবেন নয়া ইউনিফর্ম।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top