News Flash

  • Home
  • Uncategorized
  • সময়টা ভালো যাচ্ছে না মালিঙ্গার, আক্রান্ত ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়
Image

সময়টা ভালো যাচ্ছে না মালিঙ্গার, আক্রান্ত ভাইরাল ইনফ্লুয়েঞ্জায়

কলম্বো, ১ জুলাই (হি.স.): সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গার| ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে দল থেকে ছয় মাসের নির্বাসনের সাজার পাওয়ার মধ্যেই ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত মালিঙ্গা| চিকিত্সকরা তাঁকে দু দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন| ফলে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে পারবেন না এই অভিজ্ঞ ক্রিকেটার|
সম্প্রতি শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় ছয় মাসের জন্য নির্বাসিত করা হয়েছে মালিঙ্গাকে| তবে তাঁর এই সাজা এখন কার‌্যকর হচ্ছে না| জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খেলেন এই পেসার| তবে তিনি ভাল বোলিং করতে পারেননি| একটি উইকেট নিলেও, ৫১ রান দেন| জিম্বাবোয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে গিয়েছে|
জিম্বাবোয়ের বিরুদ্ধে এই লজ্জাজনক হারের পর ফের শ্রীলঙ্কার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর| তাঁর দাবি, জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সিরিজে যে দল বেছে নেওয়া হয়েছে, তার ফিটনেসের মান আন্তর্জাতিক স্তরের উপযুক্ত নয়| ফিটনেসের উন্নতি করার জন্য ক্রিকেটারদের তিন মাস সময় দিয়েছেন ক্রীড়ামন্ত্রী| তাঁর হুঁশিয়ারি, ফিটনেসের উন্নতি না হলে বাদ পড়তে হবে ক্রিকেটারদের|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top