News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটি’র সূচনা হল মধ্যরাতে
Image

জিএসটি’র সূচনা হল মধ্যরাতে

নয়াদিল্লী, ৩০ জুন৷৷ এল সেই মাহেন্দ্রক্ষণ৷ চালু হল জিএসটি৷ শুক্রবার মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী

শুক্রবার মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বোতাম টিমে জিএসর্টির সূচনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী৷ ছবি-পিআইবি৷

এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসাথে বোতাম টিপে সূচনা করলেন জিএসটির৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাষণে নয়া এই কর ব্যবস্থাকে ভাল এবং সরল কর বলে মন্তব্য করেছেন৷ রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ভাষণে বলেন চৌদ্দ বছরের যাত্রা গন্তব্যে পৌঁছেছে৷
এই অনুষ্ঠানে হাজির ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা, সঙ্গীত সম্রাজ্ঞি লতা মঙ্গেসকর, অমিতাভ বচ্চন, রতন টাটা, লালকৃষ্ণ আদবানী, শরদ পাওয়ার, বিজেপি সভাপতি অমিত শাহ৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এই অনুষ্ঠান বয়কট করেছে৷ সিপিএমও এই অনুষ্ঠান বয়কট করেছে৷ কিন্তু, পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ তিনি, জিএসটি নিয়ে গঠিত কমিটির প্রথম প্রধান ছিলেন৷ সেই কারণেই বিশেষ আমন্ত্রিত৷
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিনি বলেন, গোটা বিশ্বে আর্থিক মন্দা চললেও এমনি সময়ে ভারত জিএসটি চালুর মতো পদক্ষেপ নেওয়ার সাহস দেখিয়েছে৷ জিএসটির সুফল উল্লেখ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের জিডিপ বৃদ্ধির প্রসঙ্গও টেনে আনেন৷ তাঁর দাবী জিএসটির ফলে দেশে কর ফাঁকি কমবে৷ তিনি প্রত্যেক রাজ্যকে জিএসটি চালু করার জন্য ধন্যবাদ জানিয়েছে৷ এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী৷ তিনি জিএসটির সাথে গীতার যোগসূত্র রয়েছে দাবি করেন৷ তিনি বলেন, আজ জিএসটি কাউন্সিলের ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ গীতায় ১৮টি অধ্যায় রয়েছে৷ তিনি বলেন, জিএসটি নিয়ে অনেক রাজ্যই আশঙ্কায় ছিল৷ সেই আশঙ্কা দূরিকরণে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি দীর্ঘ আলোচনা করেছে৷ তারই ফলস্বরূপ আজ জিএসটি চালু হচ্ছে৷ তিনি দাবি করেন, এই পদক্ষেপ কেন্দ্র ও রাজ্যকে একসাথে পথ চলার শক্তি দেবে৷ তিনি আরও বলেন, জিএসটি টিম ইন্ডিয়ার প্রমাণ৷ এর ফলে গরীব মানুষ উপকৃত হবেন৷ লক্ষ্য দূরে হলেও পৌঁছানো সম্ভব হবে৷ দীর্ঘ চেষ্টার পর আজ এক দেশ, এক করের স্বপ্ণ সফল হয়েছে৷ কর এর অব্যবস্থা থেকে দেশ মুক্তি পেতে চলেছে৷ ফলে, গঙ্গানগর থেকে ইটানগর, এখন একটাই কর৷ তাঁর দাবি, কর ব্যবস্থায় আর কোন ধোঁয়াশা রইল না৷ জিএসটির মাধ্যমে কালো টাকার মোকাবিলা করাও সম্ভব হবে৷ পাশাপাশি সৎ ব্যবসায়ীরা লাভবান হবেন৷ জিএসটির ফলে, কারোর উপর বাড়তি বোঝা চাপবে না৷ তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন জিএসটি নিয়ে আশঙ্কার কিছু নেই৷ এই প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সরল৷ প্রযুক্তির জ্ঞান সীমিত থাকলেও জিএসটি কোন নতুন সমস্যা সৃষ্টি করবে না৷ দেশের পিছিয়ে পড়া অংশ পূর্বোত্তর ভীষণভাবে উপকৃত হবে৷ সারা দেশের সাথে উন্নয়নের অংশীদার হওয়ার অধিকার পূর্বোত্তরের রাজ্যগুলিরও রয়েছে৷ জিএসটি এই অধিকার অর্জনে সহায়তা করবে৷ তাঁর দাবি, জিএসটি হল গুড এন্ড সিম্পল ট্যাক্স৷ অর্থাৎ ভাল এবং সরল কর৷ এদিন ভাষণে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ চৌদ্দ বছরের যাত্রা আজ গন্তব্যে পৌঁছল৷ আমি জিএসটির এই যাত্রার সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলাম৷ আশা ছিল দেশে জিএসটি একদিন চালু হবেই৷ সেই আশা পূরণ হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top