News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিদগ্দ হয়ে ও ফাঁসিতে পৃথক স্থানে তিন মহিলাসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু
Image

অগ্ণিদগ্দ হয়ে ও ফাঁসিতে পৃথক স্থানে তিন মহিলাসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ কোথাও পারিবারিক বিবাদ, কিংবা পণের জন্য নির্যাতনে৷ আবার কখনো রোগ যন্ত্রণায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছেন৷ চবিবশ ঘন্টার মধ্যে রাজ্যের চারটি স্থানে দুই মহিলা ও দুই পুরুষের অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷
অগ্ণিদগ্দ হয়ে প্রাণ হারালেন এক গৃহবধূ৷ যদিও ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি মৃতার পরিবারের লোকজনের৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে অমরপুরের ডালাক গ্রামে৷ মৃতার নাম অঙ্কিতা মন্ডল৷ বয়স উনিশ৷ স্বামীর নাম ক্ষিতিশ সাহা৷ অভিযোগ পণের জন্য নির্যাতনের শিকার হয়েছে অঙ্কিতা৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে অঙ্কিতা ও ক্ষিতিশের বিয়ে হয়েছিল৷ বিয়ের পর থেকেই অঙ্কিতার উপর পণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত৷ বেশ কয়েকবার এনিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও হয়েছে৷ কিন্তু, কোন ভাবেই নির্যাতন বন্ধ হয়নি অঙ্কিতার উপর৷ মঙ্গলবার সন্ধ্যারাতে আচমকা অঙ্কিতা অগ্ণিদগ্দ হয়৷ প্রতিবেশীরা ছুটে গিয়ে কোনওরকমে উদ্ধার করে অঙ্কিতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ অগ্ণিদগ্দ অঙ্কিতার মৃত্যু হয়৷ এদিকে, মৃতার পরিবারের লোকজন অভিযোগ করেছন অঙ্কিতার শ্বশুর বাড়ির লোকজন পণের জন্য নির্যাতন চালিয়ে পরিকল্পিত ভাবে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে৷ তারপর তারা আত্মহত্যার গল্প রটনা করছে৷ এই বিষয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে স্বামী সহ শ্বশুর বাড়ির বেশ কয়েকজনের বিরুদ্ধে৷ পুলিশ মামলা নিলেও গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্তদের৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷ প্রতিবেশীদের বক্তব্য প্রায়ই ক্ষিতিশের বাড়িতে ঝামেলা হত৷ চিৎকার চেচামেচি শুনা যেত৷ গৃহবধূ অঙ্কিতাকে মারধরও করা হত৷ এলাকাবাসীরও আশঙ্কা অঙ্কিতাতে অগ্ণিদগ্দ করে হত্যা করা হয়েছে৷
এদিকে, ভাড়া বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শহরের রামনগর তিন নম্বর রোডে৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, রামনগর তিন নম্বর রোডের বাসিন্দা জুয়েল দাসের বাড়িতে ভাড়া থাকতেন মনিকা ধর নামে এক মহিলা৷ যুবতী বয়সের এই মহিলা শহরের একটি বেসরকারী সংস্থায় কাজ করতেন৷ স্বামীর সাথে বনাবনি না থাকায় কোর্টে বিবাহবিচ্ছেদেরও মামলা চলছে৷ তাই স্বামীর ঘর ছেড়ে ভাড়া বাড়িতে থাকতেন মনিকা৷ বুধবার সকালে বাড়ির মালিক দেখতে পান মনিকার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ৷ দীর্ঘসময় ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ঘরের ভিতরে সিলিংয়ের সাথে ফাঁসিতে ঝুলে রয়েছে মনিকা ধরের মৃতদেহ৷ সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি আশেপাশের লোকজনকে জানান৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে৷ ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহটি নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ যুবতী মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
অন্যদিকে, রোগ যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যা করলেন পঞ্চাশোর্ধ এক বৃদ্ধা৷ নিজ বাড়িতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন রাণিরবাজার পূর্ব চাম্পামুড়া গাছপাড়ার বাসিন্দা সুপ্রিয়া দাস(৫৫)৷ জানা গেছে, আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷
দীর্ঘ ১৫ বছর ধরে তিনি মাথায় যন্ত্রনায় ভুগছিলেন৷ বহু চিকিৎসা করানো হলেও রোগমুক্ত হতে পারেননি৷ সম্প্রতি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন৷ বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ নিজ ঘরেই তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন৷ দমকল বাহিনী এবং রাণিরবাজার থানার পুলিশ তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে৷
এদিকে, পারিবারিক অশান্তির জের এক ব্যাক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, আগরতলায় ভট্টপুকুর কালিটিলার বাসিন্দা নন্দন দাস(৪৫) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তিনি পুর নিগমের কর্মী ছিলেন৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় বছর আগে তার বিয়ে হয়েছিল৷ তাদের একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে৷ ১ বছর ধরে স্ত্রী পারমিতা দাসের সাথে মতবিরোধ দেখা দেয় তার৷ তিনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এই সন্দেহ ছিল তার স্ত্রীর৷ এনিয়েই পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল৷ মঙ্গলবার রাতেও স্ত্রীর সাথে তার প্রচন্ড ঝগড়া হয়৷ এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান৷ আজ সকালে কালিটিলায় জঙ্গলে প্রাতঃভ্রমনকারীরা গাছে তার দেহ ঝুলে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এ ডি নগর থানায়৷ পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top