News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএম-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বিলোনীয়া, গুরুতর আহত ২১, গাড়ি ভাঙচুর, ১৪৪ ধরা জারি
Image

সিপিএম-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বিলোনীয়া, গুরুতর আহত ২১, গাড়ি ভাঙচুর, ১৪৪ ধরা জারি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৫ জুন৷৷ রাজনৈতিক হিংসায় বিলোনীয়া রণক্ষেত্রের রূপ নিয়েছে৷ দফায় দফায় সংঘর্ষে দুই দলের ২১জন গুরুতর আহত হয়েছে৷ এর মধ্যে ১৭ জন বিজেপির৷ গাড়ি ভাঙচুর চালানো হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ নামানো হয়েছে বিশাল সংখ্যায় পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ৷
ঘটনার সূত্র পাত শনিবার রাতে৷ গত রাতের সংঘর্ষের পর আজ আবার উত্তপ্ত হয়ে উঠে ৷ বিলোনীয়াতে বিক্ষোভ মিছিল করার জন্য বিভিন্ন জায়গা থেকে যখন গাড়ী করে বিজেপি’র কর্মী সমর্থকরা আসছে, ঠিক তখন ই বিলোনীয়া থানাধীন ত্রিপুরা বাজার এবং ঝরঝরি এলাকায় সিপিএমের ক্যাডার বাহিনী গাড়ী থামিয়ে গাড়ী ভাংচুর এবং বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়৷ এতে১৭ জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়৷ এদের চিকিৎসা চলছে বিলোনীয়া হাসপাতালে৷ ঘটনা এমন পর্যায়ে চলে এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়৷ পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে৷ পুলিশের সামনে গাড়ী থামিয়ে আক্রমণ চালালেও পুলিশ নীরব ছিল৷
গতকাল থেকে শুরু হওয়া ধারাবাহিক সংঘর্ষ রবিবার দুপুর থেকে নতুন মাত্রা পেয়েছে৷ ঘটনার বেশ কয়েকজন আহত হয়েছেন৷ বিলোনিয়া এবং তৎসংলগ্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার পুলিশ এবং আধা সামরিক বাহিনী জওয়ানদের নামানো হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না৷ গতকাল রাতে দুই বিবাদমান রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ চলতে থাকে৷ রবিবার দুপুর থেকে আবার রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে৷ গতকালের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিজেপি কর্মীরা বার্শ্বপর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ সভায় আসছিলেন৷ তখন ঐ গাড়ি গুলিকে বাঁধা দেয় সিপিআইএমের কর্মী সমর্থকরা৷ শুরু হয় মারধোর বেশ কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষতি সাধন করা হয়৷ এরপরেই বিজেপির কর্মী সমর্থকরা পাল্টা হামলা সংঘটিত করে৷ সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ বিলোনিয়ার থানার পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা চরমে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলা যায় না৷ তবে বিভিন্ন এলাকায় অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ১৪৪ ধারাও জারি করা হয়েছে৷ উল্লেখ করা যেতে পারে, শনিবার রাত ১ টা নাগাদ বিলোনিয়ার সাতমুড়া মহামায়া কালীবাড়ি এলাকায় সিপিআইএম-বিজেপিি সংঘর্ষে ৪ জন গুরুতর ভাবে আহত হয়েছে৷ তাঁদের রক্তাক্ত অবস্থায় বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে, লালসুকল সংলগ্ণ এলাকায় একটি বাইক পুরিয়ে দেওয়া হয়েছে৷ জানা গেছে, মূল ঘটনার সূত্রপাত গতকাল সন্ধ্যা রাত থেকে৷ সিপিআইএম ও বিজেপির কতিপয় সমর্থক বিলোনীয়া থানা এলাকার সাতমুড়া মহামায়া কালীবাড়ি সংলগ্ণ স্থানে বাকবিতণ্ডায় জড়িয়ে যায়৷ এর থেকে একসময় দেখা দেয় উত্তেজনা ও সংঘর্ষ৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top