News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকে এক সুতোয় বেঁধেছে যোগাভ্যাস, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর
Image

বিশ্বকে এক সুতোয় বেঁধেছে যোগাভ্যাস, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

লখনউ, ২১ জুন (হি.স.): গোটা বিশ্বকে এক সুতোয় বঁাধতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যোগাভ্যাস| ২১ জুন, বুধবার তৃতীয় বিশ্ব যোগ দিবসে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রস্তুতি শুরু হয়েছিল আগেই, বুধবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ লখনউয়ের রামাবাই আম্বেদকর ময়দানে শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান| প্রবল বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগাভ্যাসে অংশ নেন প্রায় ৪৫ হাজার সাধারণ মানুষ| কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য্য, দীনেশ শর্মা সহ অন্যা্যন্যরা|
প্রচণ্ড পরিমাণে বৃষ্টির দাপটে ময়দান পুরোপুরি ভিজে গিয়েছিল| ভেজা মাঠেই সাদা টি-শার্ট ও সাদা ঢিলেঢালা প্যান্ট করে যোগাসন করেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা| তবে পরিচিত গেরুয়া বসনেই উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| যোগ দিবসে যোগ দিতে বুধবার সকালেই লখনউ পেঁ ছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রামবাই আম্বেদকর সভাস্থলে যোগকে জীবনের একটি অঙ্গ করে নেওয়ার আহ্বাণ জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, `এমন অনেক দেশ আছে যারা আমাদের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতির সম্পর্কে কিছুই জানে না| তবে তারা এখন যোগের মাধ্যমে ভারতকে চিনছে| দেহ, মন ও আত্মার সংযোগ ঘটানোর পাশাপাশি যোগাভ্যাস গোটা বিশ্বকে এক সুতোয় বঁাধতে বড় ভূমিকা পালন করছে|’
বুধবার সকালে আহমেদাবাদে যোগগুরু রামদেবের সঙ্গে যোগাভ্যাস করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ দিল্লির রাস্তায় যোগ দিবস পালন করেন| ভারত-তিব্বত সীমান্তে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগা দিবস পালন করে আইটিবিপি জওয়ানরা| আইএনএস বিক্রমাদিত্যেও যোগ উত্সব পালিত হয়| শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| উল্লেখ্য, দ্বিতীয় আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে গত বছর চণ্ডীগড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রসঙ্গত, ২০১৪ সালের ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয় রাষ্ট্রপুঞ্জ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top