নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷ রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে তার তীব্র সমালোচনা করেছে ২৩টি অবাম কর্মচারী সংগঠন৷ এই সংগঠগুলির তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভুলে ভরা রিভিশন কমিটির সুপারিশ মেনে বেতন কাঠামো নির্ধারণ করেছে রাজ্য সরকার৷ তাই নয়া বেতন কাঠামো প্রত্যাহার করার দাবী জানিয়েছে অবাম সংগঠনগুলি৷
মঙ্গলবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অবাম কর্মচারী নেতা সমর রায় এবং শান্তিরঞ্জন দেবনাথ রাজ্য সরকারের নয়া বেতন কাঠামোর তীব্র সমালোচনা করেছেন৷ তাঁদের দাবী বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তালিকাভুক্ত যেসব পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে অনেক কিছু কম দাম ধরা হয়েছে৷ শুধু তাই নয় ঐ তালিকায় অনেক ভুলও রয়েছে বলে দাবি করেন তারা৷ তাই অবিলম্বে এই বেতন কাঠামো বাতিল করে সপ্তম বেতন কমিশনের আদলে নয়া বেতন কাঠামো গঠন করার দাবী জানান৷

নতুন বেতন কাঠামো প্রত্যাহার করার দাবী তুলল অবাম কর্মচারী সংগঠনগুলি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















