News Flash

  • Home
  • Uncategorized
  • সেতুর এপ্রোচ রোডের মাটি ধসে যান চলাচল স্তব্ধ অমরপুরে
Image

সেতুর এপ্রোচ রোডের মাটি ধসে যান চলাচল স্তব্ধ অমরপুরে

নিজস্ব প্রতিনিধি, অমরপুর, ১৮ জুন৷৷ কয়েক দিনের লাগাতর বর্ষণের ফলে রাস্তার মাটি ধসে পরে নতুন বাজার অমরপুর রাস্তার যান চলাচল বিঘ্নিত হয়৷ যার ফলে যান চালচল সহ যাত্রী সাধারনকে চরম ভোগান্তীর শিকার হতে হচ্ছে৷ অমরপুর থেকে নতুন বাজার যাতায়াতের প্রধান সড়কের উপর অবস্থিত খেদারনালের ব্রীজটি পাকা সেতুতে রুপান্তরিত করার জন্য বেশ কয়েক বছর আগেই অর্থ বরাদ্দ করা হয়৷ কিন্তু পূর্ত দপ্তরকে কাজের বরাত পাওয়া ঠিকেদারের খামখেয়ালীপনায় বছরের পর বছর অতিক্রম হতে চললেও সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি৷ পাকা সেতু নির্মাণের পাশে একটি অস্থায়ী স্টীল ব্রীজ নির্মাণ করা হলেও বিগত কয়েক মাস যাবৎ ওই সেতুটিও বিপদ জনক অবস্থায় রয়েছে৷ সেতুটির নীচে থেকে ধীরে ধীরে মাটি সরে যায়৷ অভিযোগ দপ্তরের কোন কার্যকারী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি৷ অবশেষে হঠাৎ করে ওই অস্থায়ী সেতুর একদিকের এপ্রোচ রাস্তার মাটি ধসে পরে৷ অল্পের জন্য রক্ষা পায় অস্থায়ী সেতুটি৷ মাটি ধসে পরায় যান চলাচলের ব্যাঘাত দেখা দেয়৷ রাস্তার দুই ধারে ছোট বড় যানবাহন আটকা পরে যাচ্ছে৷ যদিও পরিবর্তী সময় পুলিশি নজরদারির গাড়ী গুলিকে পাস দেওয়া হয়৷ এদিকে যান চলাচল স্বাভাবিক করতে পূর্ত দপ্তর যুদ্ধকালিন তৎপরতায় রাস্তার সংস্কারের কাজে হাত লাগায়৷ পূর্ত দপ্তরের এক কর্মী জানান, যান চলাচল স্বাভাবিক করার জন্য  দ্রুত গতিতে কাজ চলছে৷ তবে পূর্ত দপ্তর যদি সময় মত পাকা সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ করত  তাহলে হয়তো জনগনকে আজ দূর্ভোগ পোহাতে হতো না৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top